স্বামী পরকীয়া করলে কী করবেন বাস্তবের নেভিয়ের
· Prothom Alo

তিনি একজন সম্রাজ্ঞী। অন্য নারীর প্রেমে পড়ে তাঁকে বিচ্ছেদের প্রস্তাব দিয়েছেন স্বামী। কিন্তু অপমানিত হয়ে নীরবে সরে যাওয়ার বদলে নিজের মর্যাদা ও ক্ষমতা পুনরুদ্ধারের সিদ্ধান্ত নেন তিনি। স্বামীর বিচ্ছেদের প্রস্তাবে রাজি হন, তবে একটি শর্তে—তাঁকে অন্য একজন রাজপুত্রকে বিয়ে করার অনুমতি দিতে হবে।
এমনই এক ব্যতিক্রমী প্রেম ও প্রতিশোধের গল্প নিয়ে তৈরি হয়েছে ‘দ্য রিম্যারিড এমপ্রেস’। ৩ নভেম্বর ডিজনি প্লাসে মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের মনোযোগ কেড়ে নিয়েছে দক্ষিণ কোরিয়ার এই সিরিজ। এশিয়া নয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, স্পেন, মেক্সিকো, কানাডাসহ ৫০টির বেশি বাজারে এটি কোরীয় সিরিজগুলোর মধ্যে শীর্ষস্থান দখল করেছে। বাংলাদেশেও সিরিজটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। প্রতি পর্ব মুক্তির পরেই সামাজিক যোগাযোগমাধ্যমে নানা বিশ্লেষণধর্মী পোস্ট করেছেন ভক্তরা। সিরিজটির প্রতিটি চরিত্রটি নিয়েও খুঁটিনাটি বিশ্লেষণ চলছে। এর মধ্যে আলোচনায় আছে সম্রাজ্ঞী নেভিয়ের।
Visit chickenroad.qpon for more information.
নেভিয়ের কেন এত জনপ্রিয়
নেভিয়ের চরিত্রটির অন্যতম বৈশিষ্ট্য, প্রতিশোধের জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দেন না তিনি। বরং নিজের যোগ্যতা, আত্মমর্যাদা ও বুদ্ধিমত্তাকে সম্বল করে পরিস্থিতির নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন। চরিত্রটির জনপ্রিয়তার শিকড় অবশ্য টেলিভিশন সিরিজে নয়। এর আগে থেকেই চরিত্রটি পরিচিত ছিল ‘দ্য রিম্যারিড এমপ্রেস’–এর ওয়েব নভেল ও ওয়েবটুনের পাঠকদের কাছে। লেখক আলফাটার্টের এই গল্পের ওয়েবটুন সংস্করণে নেভিয়ের জীবন, রাজপ্রাসাদের ষড়যন্ত্র এবং তাঁর দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত বিপুল পাঠকপ্রিয়তা পায়। ডিজনির তথ্য অনুযায়ী, পর্দায় আসার আগেই মূল ওয়েবটুনটির ভিউ প্রায় ৩০০ কোটি। ফলে পর্দায় নেভিয়ের দেখতে কেমন হবে, তা নিয়ে ভক্তদের প্রত্যাশাও ছিল অনেক।
নেভিয়ের জনপ্রিয়তার আরেকটি কারণ তাঁর চরিত্রের ভিন্নতা। এ ধরনের রাজপ্রাসাদকেন্দ্রিক প্রেমের গল্পে নারী চরিত্রকে সাধারণত প্রেম, ঈর্ষা কিংবা প্রতিশোধের আবর্তে হাবুডুবু খেতে দেখা যায়। নেভিয়ের ভালোবাসেন, কষ্ট পান, অপমানিত হন। কিন্তু নিজের অবস্থান ধরে রাখতে গিয়ে তিনি আবেগের কাছে আত্মসমর্পণ করেন না।
শিন মিন–আর বাজিমাত
নেভিয়ের চরিত্রে অভিনয় করা শিন মিন–আ দক্ষিণ কোরিয়ার বিনোদনজগতের পরিচিত মুখ। ১৯৯৮ সালে মাত্র ১৪ বছর বয়সে মডেলিংয়ের মাধ্যমে তাঁর যাত্রা শুরু। কৈশোরেই বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতে কাজ করে নজর কাড়েন। এরপর ২০০১ সালে ভলকানো হাই সিনেমার মাধ্যমে বড় পর্দা এবং বিউটিফুল ডেইজ দিয়ে টেলিভিশন ড্রামায় অভিষেক। দুই দশকের বেশি সময় ধরে অভিনয়জগতে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন এই অভিনেত্রী।
শিন মিন–আর ক্যারিয়ারের উল্লেখযোগ্য মোড় মাই গার্লফ্রেন্ড ইজ আ গুমিহো। ২০১০ সালের ফ্যান্টাসি রোমান্টিক কমেডিটিতে কোরীয় লোককথার একটি চরিত্রে অভিনয় করে ব্যাপক দর্শকপ্রিয়তা পান তিনি। এরপর হোমটাউন চা-চা-চা সিরিজটি তাকে আন্তর্জাতিক দর্শকের কাছে আরও পরিচিত করে। শুধু রোমান্টিক চরিত্রেই নিজেকে আটকে রাখেননি শিন। আ বিটারসুইট লাইফ, সিস্টার্স অন দ্য রোড, গিয়ংজু ও ডিভা–র মতো ভিন্নধর্মী সিনেমায় কাজ করেছেন। ২০২৫ সালের নেটফ্লিক্স সিরিজ কার্মাতেও তাঁকে দেখা গেছে।
নেভিয়ের মধ্যে শিন মিন–আ
নেভিয়ের চরিত্রে শিন মিন–আর সবচেয়ে বড় শক্তি তাঁর সংযত অভিনয়। শুধু সংলাপ বা পোশাক দিয়ে চরিত্রটির রাজকীয় আভিজাত্য ও দৃঢ় ব্যক্তিত্ব ফুটিয়ে তোলা কঠিন। সমালোচকেরা বলছেন, অভিব্যক্তিতে শিন চরিত্রটির আত্মবিশ্বাস এবং ভেতরের কষ্ট—দুটিই তুলে ধরেছেন।
শিন নিজেও জানিয়েছেন, দ্য রিম্যারিড এমপ্রেস-এর চিত্রনাট্য তাঁর কাছে আগে করা কাজগুলোর চেয়ে আলাদা মনে হয়েছিল। মূল গল্পের সঙ্গে পরিচিত হওয়ার আগেই চিত্রনাট্য পড়ে চরিত্রটি নিয়ে আগ্রহী হন তিনি। অভিনেত্রী মনে করেন, নেভিয়েরের দৃঢ়তা ও আত্মমর্যাদাবোধই চরিত্রটিকে দর্শকের কাছে আলাদা করে তুলেছে।
প্রেম, বিশ্বাসঘাতকতা ও প্রতিশোধের গল্প, বিশ্বজুড়ে ঝড় তুলেছে কোরীয় সিরিজটিসিরিজটির প্রচারের সময় দেওয়া এক সাক্ষাৎকারে শিন মিন–আকে প্রশ্ন করা হয়েছিল, বাস্তব জীবনে স্বামীর কাছ থেকে এমন বিশ্বাসভঙ্গের শিকার হলে তিনি কী করতেন? উত্তরে অভিনেত্রী বলেন, ‘এ বিষয়টি নিয়ে আমি অনেক ভেবেছি। প্রথমে নিজের আত্মমর্যাদা বজায় রাখতাম, তারপর নতুন ভালোবাসা বেছে নিতাম।’
কবে আসবে শেষ পর্ব
সিরিজটির প্রথম চারটি পর্ব মুক্তি পেয়েছিল ৩ নভেম্বর। ১১ নভেম্বর এসেছে আরও দুটি পর্ব। বাকি চারটি পর্বও প্রতি সপ্তাহে দুই পর্ব করে মুক্তি পাবে। ২৫ নভেম্বর প্রচার হবে শেষ দুটি পর্ব। যুক্তরাষ্ট্রে ডিজনি প্লাস ও হুলুতে এবং আন্তর্জাতিক বাজারে ডিজনি প্লাসে দেখা যাচ্ছে সিরিজটি।
সাউথ চায়না মর্নিং পোস্ট ও কোরিয়া টাইমস অবলম্বনে