সবুজ উইকেটে পাকিস্তানের পেস–আগুন, ৯৮ রানেই শেষ শ্রীলঙ্কা

· Prothom Alo

ক্রিকেটে সবুজ উইকেট দেখলে পেসারদের চোখে একটু অন্য রকম ঝিলিক দেখা যায়। বল হাতে নেওয়ার আগেই যেন তাঁরা বুঝে যান, আজ তাঁদের দিন। পাকিস্তানের তিন পেসার মোহাম্মদ আব্বাস, রাজাউল্লাহ ও আমের জামালও নিশ্চয়ই এমন কিছু ভেবেছিলেন। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের প্রথম দিনটা শেষ পর্যন্ত তাঁদেরই হয়ে থাকল।

পাকিস্তানের পেস আগুনে পুড়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ মাত্র ৯৮ রানে। পাকিস্তানের তিন পেসার মিলে তুলে নিয়েছেন ৯ উইকেট। এরপর ব্যাট হাতে দিন শেষ করেছে ৩ উইকেটে ১২১ রান নিয়ে। প্রথম ইনিংসে ২৩ রানের লিডও পেয়েছে স্বাগতিকেরা।

Visit syntagm.co.za for more information.

সবুজ উইকেটে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করতে বেশি সময় নেননি পেসাররা। মোহাম্মদ আব্বাস ১৪ রানে ৩ উইকেট, রাজাউল্লাহ ২১ রানে ৩ উইকেট এবং আমের জামাল ২৪ রানে ৩ উইকেট নিয়েছেন। মাত্র ৩৫.৩ ওভারেই শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস।

শ্রীলঙ্কার ব্যাটিংয়ের গল্পটা আসলে হতাশার। অধিনায়ক কুশল মেন্ডিস ও সোনাল দিনুশা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেননি আর কেউ। কুশল করেছেন ৩২, দিনুশা ২১।
একসময় শ্রীলঙ্কার স্কোর ছিল ৩৬ রানে ৫ উইকেট। সেখান থেকে ষষ্ঠ উইকেটে ৪৯ রান যোগ করে কিছুটা লড়াইয়ের চেষ্টা করেছিলেন কুশল ও দিনুশা।

কিন্তু মধ্যাহ্নবিরতির ঠিক আগে আমের জামালের বলে ভুল টাইমিংয়ে হুক করতে গিয়ে ক্যাচ তুলে দেন কুশল। পাঁচটি চার ছিল তাঁর ইনিংসে। একই বোলারের বলে একইভাবে বিদায় নেন দিনুশাও।

৯৮ রানে গুটিয়ে গেছে শ্রীলঙ্কা

এর আগে দিনের চতুর্থ ওভারে সাকিব খান ফেরান পাসিন্দু সুরিয়াবন্দরাকে। ২ রান করা এই ব্যাটসম্যানের ব্যাটের কানায় লাগা বলটি ধরেন উইকেটকিপার গাজী ঘোরি। এরপর মোহাম্মদ আব্বাসের শিকার অভিজ্ঞ দিনেশ চান্ডিমাল ও কামিন্দু মেন্ডিস। চান্ডিমাল ৭ রানে শর্ট লেগে আজান আওয়াইসের হাতে ক্যাচ দেন। ৮ রান করা কামিন্দু ফিরেছেন শর্ট কাভারে তৈয়ব আরিফের ক্যাচ হয়ে।

‘হ্যাপি’ লিটন জানালেন আজ কী করতে চায় বাংলাদেশ

শ্রীলঙ্কার স্কোর যখন ২৫ রানে ৩ উইকেট, তখনই আরও বড় ধাক্কা দেন রাজাউল্লাহ। তাঁর বলে প্রথম স্লিপে মোহাম্মদ তাহার হাতে ক্যাচ দেন ওপেনার লাহিরু উদারা। ৩৪ বল খেলে করেছেন মাত্র ৪ রান। এরপর প্রথম টেস্টে সেঞ্চুরি করা ধনঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লু করে ফেরান রাজাউল্লাহ। তাঁর রান তখন মাত্র ১।

৯৮ রানে শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর ব্যাট হাতেও পাকিস্তানের শুরুটা ভালো ছিল। ওপেনিং জুটিতে তৈয়ব আরিফ ও আজান আওয়াইস যোগ করেন ৮০ রান। ৪৬ রান করে তৈয়ব আউট হলে ভাঙে জুটি। এরপর কিছুটা ঘুরে দাঁড়ায় শ্রীলঙ্কা। প্রবাত জয়াসুরিয়ার বলে ৮ রান করে ফিরেছেন মোহাম্মদ তাহা। অধিনায়ক বাবর আজমও বেশিক্ষণ টিকতে পারেননি। লাহিরু কুমারার বল ছেড়ে দিতে গিয়ে বোল্ড হয়েছেন ৮ রানে।

আলো কমে যাওয়ায় দিনের খেলা শেষ হয়ে যায় কিছুটা আগেভাগেই। আজান আওয়াইস তখন ৪৭ রানে অপরাজিত, সাকিব খান অপরাজিত ২ রানে। দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচটি ড্র হয়েছিল।

জাদুঘরে ‘শরীরের একটি অংশ’ দিয়ে যত্ন নিতে বললেন টেন্ডুলকার

Read full story at source