প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান (অধ্যায় ১১)—আবহাওয়ার ২৫ থেকে ৩০ বছরের গড় অবস্থাই ‘জলবায়ু’

· Prothom Alo

প্রাথমিক বিজ্ঞান: অধ্যায়–১১

∎ বহুনির্বাচনি প্রশ্ন

Visit fishroad-app.com for more information.

১. নিরক্ষরেখায় সূর্যের তাপ কেমন থাকে?

ক. সবচেয়ে বেশি খ. বেশি

গ. কম ঘ. সবচেয়ে কম

২. আবহাওয়া নিচের কোনটির ওপর নির্ভরশীল?

ক. বায়ু খ. আর্দ্রতা

গ. বৃষ্টিপাত ঘ. জলবায়ু

৩. জলবায়ু কত বছরের আবহাওয়ার গড় অবস্থা প্রকাশ করে?

ক. ২০-২৫ খ. ১৫-৩০  

গ. ১০-২০ ঘ. ২৫-৩০

৪.  জলবায়ু পরিবর্তনের কারণ নিচের কোনটি?

ক. আবহাওয়া খ. আলো

গ. পাহাড় ঘ. তাপমাত্রা

৫. কোনো স্থানে ঠান্ডা বা গরম অনুভূত হয় নিচের কোনটির পরিবর্তনের কারণে?

ক. ঋতু খ. বছর

গ. মাস ঘ. দিন

৬. থার্মোমিটার কোনটি পরিমাপ করে?

ক. আলো খ. বাতাস

গ. দৈর্ঘ্য ঘ. তাপমাত্রা

৭.  নিচের কোনটি বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা ও বায়ুমাত্রা ও বায়ুচাপের তারতম্যের ফল?

ক. বায়ুপ্রবাহ খ. বৃষ্টি 

গ. সুনামি  ঘ. মেঘ

৮. শীতকালে বায়ু উত্তর দিক থেকে নিচের কোন দিকে প্রবাহিত হয়?

ক. পশ্চিম খ. পূর্ব

গ. দক্ষিণ  ঘ. ঈশান

৯. বাংলাদেশের দক্ষিণ দিকে নিচের কোন সাগর অবস্থিত?

ক. ভূমধ্যসাগর  খ. ক্যারিবিয়ান

গ. কাস্পিয়ান ঘ. বঙ্গোপসাগর

১০. কোনটি ওপরে উঠে মেঘে পরিণত হয়?

ক. বায়ু খ. কুয়াশা

গ. জল ঘ. জলীয়বাষ্প

১১. নিচের কোনটি প্রকাশ করার জন্য শতকরা জলীয়বাষ্পের হার নির্ণয় করা হয়?

ক. আবহাওয়া খ. জলবায়ু  

গ. সংবাদ ঘ. তাপমাত্রা

১২. দেশের দক্ষিণ–পশ্চিম দিক থেকে যে ঝড় আসে, তা কী নামে পরিচিত?

ক. কালবৈশাখী খ. টর্নেডো  

গ. ঘূর্ণিঝড় ঘ. সিডর

১৩. কোন মাসে ভারী বৃষ্টি হয়?

ক. বৈশাখ খ. জ্যৈষ্ঠ

গ. ভাদ্র ঘ. আষাঢ়-শ্রাবণ

সঠিক উত্তর

১. ক ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ক ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. ঘ ১১. ক ১২. ক ১৩. ঘ

মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা

Read full story at source