ব্যাংক এশিয়ায় চাকরি, আবেদন ২৬ নভেম্বর পর্যন্ত
· Prothom Alo

বেসরকারি বাণিজ্যিক ব্যাংক ‘ব্যাংক এশিয়া পিএলসি’ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্যাংকটি ঢাকায় ‘ল অফিসার: লিটিগেশন’ পদে কর্মী নিয়োগ দেবে। পদটি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) পদমর্যাদা পর্যন্ত। চাকরিটি ফুলটাইম এবং অফিসে বসে কাজ করতে হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২৬ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও কর্মস্থল
পদের নাম: ল অফিসার: লিটিগেশন
Visit tr-sport.click for more information.
পদমর্যাদা: সিনিয়র এক্সিকিউটিভ অফিসার (এসইও) পর্যন্ত
কর্মস্থল: ঢাকা
১০ হাজার কনস্টেবল ও ৪ হাজার এসআই নিয়োগে চূড়ান্ত অনুমোদন, যেভাবে নিয়োগপ্রক্রিয়াশিক্ষাগত যোগ্যতা
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক সম্মান বা এলএলবি (অনার্স) ডিগ্রি থাকতে হবে। এলএলএম (স্নাতকোত্তর) ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া বাংলাদেশ বার কাউন্সিলের অ্যাডভোকেট সনদ থাকলে বাড়তি সুবিধা মিলবে।
অভিজ্ঞতা ও দক্ষতা
প্রার্থীর ব্যাংকিং খাতে ৪ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে তফসিলি ব্যাংক, এনবিএফআই বা করপোরেট ল ফার্মের লিটিগেশন টিমে ‘লিটিগেশন অফিসার’ হিসেবে কমপক্ষে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর ‘লিটিগেশন কো-অর্ডিনেটর’ পদের জন্য ৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
প্রার্থীর অর্থঋণ মামলা ও এনআই অ্যাক্টের অধীন আরজি বা অভিযোগপত্র তৈরির সক্ষমতা থাকতে হবে। পাশাপাশি দণ্ডবিধি (পেনাল কোড), এনআই অ্যাক্ট এবং দুদকের তফসিলভুক্ত ফৌজদারি মামলা পরিচালনায় দক্ষতা থাকা আবশ্যক।
মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কার্যালয়ে ৩৪৭ পদে নিয়োগ: আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম দেখুনমূল দায়িত্ব
নির্বাচিত প্রার্থীকে অর্থঋণ আদালত আইন ও এনআই অ্যাক্টের মামলায় আদালতে ব্যাংকের পক্ষে লড়তে হবে। আদালতে সাক্ষ্য দেওয়া, প্রয়োজনীয় নথিপত্র দাখিল এবং মামলার তারিখ অনুযায়ী তদারক করতে হবে। ঋণখেলাপি বা তৃতীয় পক্ষের করা মামলাগুলোও পরিচালনা করতে হবে। এ ছাড়া ক্রেডিট কার্ড–সংক্রান্ত আইনি বিষয়ে কাজ করতে হবে এবং বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে মামলার অগ্রগতির প্রতিবেদন জমা দিতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা
যোগ্য প্রার্থীদের ব্যাংকের নীতিমালা অনুযায়ী আলোচনা সাপেক্ষে আকর্ষণীয় বেতন-ভাতা দেওয়া হবে।
ইসলামিক ফাউন্ডেশনে আরবি ভাষার সার্টিফিকেট কোর্স, ফি ৫০০০, সপ্তাহে তিনদিন ক্লাসআবেদনপ্রক্রিয়া
নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত জানতে এই লিংকে প্রবেশ করুন। কেবল বাছাই করা প্রার্থীদেরই সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ তারিখ: ২৬ নভেম্বর ২০২৬।