আর্জেন্টিনার সঙ্গে মেসির সম্পর্কে কেন ফাটল ধরল, গ্যালারি কেন ভরছে না
· Prothom Alo

১৭ নভেম্বরের ঘটনা।
কোস্টারিকার বিপক্ষে আর্জেন্টিনার প্রীতি ম্যাচে বিরতির সময় কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামের সব গেট খুলে দেওয়া হলো। মাইকে ঘোষণা দেওয়া হলো, টিকিট লাগবে না, ভেতরে চলে আসুন। হাজার হাজার মানুষ বিনা পয়সায় ঢুকে পড়লেন।
Visit newsbetsport.bond for more information.
যে দেশের মানুষ একসময় মেসির খেলা দেখতে ৬০ ডলারের টিকিট ৬০০ ডলারে কিনেছেন, সেখানে এই দৃশ্যটা কেমন? ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। তবু গ্যালারির কিছু অংশ ফাঁকা রয়ে গিয়েছিল। কেউ কেউ বলবেন, এ তো সাধারণ প্রীতি ম্যাচ, গ্যালারি খালি থাকতেই পারে। কিন্তু ফুটবলে কিছুই ‘সাধারণ’ নয়, বিশেষ করে আর্জেন্টিনায়। সেখানে ফাঁকা গ্যালারি মানে একটা যুগের শেষ ঘণ্টা।
কোস্টারিকা ম্যাচের কদিন আগে আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ একটা খবর ছাপে। লিওনেল মেসি নাকি নিজের আইনজীবীকে বলেছেন, আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন (এএফএ) এবং এর সভাপতি ক্লদিও তাপিয়াকে একটা ‘সিজ অ্যান্ড ডেসিস্ট’ চিঠি লিখতে। অর্থাৎ মেসির নাম আর ছবি বাণিজ্যিক কাজে ব্যবহার থেকে বিরত থাকার আইনি নোটিশ।
বিশ বছর ধরে আর্জেন্টিনা জাতীয় দলের মুখ ছিলেন মেসি। এ সময়টায় মেসি যেমন বাণিজ্যিকভাবে লাভবান হয়েছেন, তেমনি লাভ হয়েছে এএফএ–ও। ২০২২ বিশ্বকাপ জয়ের পর ব্যবসার পরিধি আরও বাড়াতে কোমর বেঁধে নামে আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন। চীন, মধ্যপ্রাচ্য ও যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে জাতীয় দলের ব্র্যান্ড ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা নেয় তারা।
কিন্তু সেই বাণিজ্যিক সম্পর্কেই এখন ফাটল ধরেছে।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সভাপতি ক্লদিও তাপিয়ার (ডানে) সঙ্গে সম্পর্কটা আর ভালো নেই মেসিরক্লারিনের খবর অনুযায়ী, এএফএর বিরুদ্ধে চলমান দুর্নীতির অভিযোগ থেকে নিজের নাম ও পরিচয় দূরে সরিয়ে রাখতে চাইছেন মেসি। যদিও আর্জেন্টিনায় এএফএ ও তাপিয়াকে ঘিরে চলমান কোনো দুর্নীতির মামলায় মেসির নাম নেই। তবু সংস্থাটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার উদ্যোগ মেসির উদ্বেগেরই ইঙ্গিত দিচ্ছে।
১১৫ দিনে ৩৯ বার ব্যক্তিগত বিমানে চড়ে ৩২ দেশ ঘুরলেন ইনফান্তিনো, খরচ দিচ্ছে কেএএফএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অবশ্য নতুন নয়। ২০২৩ সাল থেকে সংস্থাটির আয় করা অর্থের কয়েক মিলিয়ন ডলার আত্মসাতের অভিযোগ নিয়ে বুয়েনস এইরেসে তদন্ত চলছে। এই তদন্তের কেন্দ্রে আছেন তাপিয়া। যদিও এএফএ ও তাপিয়া নিজেদের নির্দোষ বলে দাবি করছেন।
মেসির সঙ্গে এএফএর সম্পর্কের অবনতির পেছনে আরেকটি ঘটনাও আছে। গত এপ্রিলে মায়ামি–ভিত্তিক ইভেন্ট আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপ মেসি এবং এএফএর বিরুদ্ধে মামলা করে। মামলায় মেসির বিরুদ্ধে অবহেলাজনিত ভুল তথ্য দেওয়া ও চুক্তিতে বেআইনিভাবে হস্তক্ষেপের অভিযোগও আনা হয়। ঘটনাটি ২০২৫ সালের অক্টোবরে মায়ামি গার্ডেন্সের হার্ড রক স্টেডিয়ামে ভেনেজুয়েলা ও আর্জেন্টিনার একটি প্রীতি ম্যাচ আয়োজন ঘিরে। ম্যাচটি আয়োজনের দায়িত্বে ছিল ভিআইডি ও এএফএ। কিন্তু মেসি খেলেননি। পরিবারের সদস্যদের নিয়ে ভিআইপি বক্সে বসে আর্জেন্টিনার ১-০ গোলের জয় দেখেছেন। ভিআইডির দাবি, ওই বক্সের খরচও তারা বহন করেছিল। ভিআইডির দাবি, মেসির না খেলাটা ছিল চুক্তিভঙ্গ।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছেআর্জেন্টিনার বাইরে ফুটবল–দুনিয়ায় মামলাটি নিয়ে খুব বেশি আলোচনায় হয়নি। কিন্তু এএফএ ও তাপিয়ার সঙ্গে একই মামলায় নিজের নাম জড়িয়ে যাওয়াটা মেসির কাছে সম্ভবত ভালো লাগেনি। তিনি এসব বিতর্ক থেকে দূরে থাকতে চান।
আসলে কতজন সন্তান ম্যারাডোনার, এখন কে কী করছেনঅন্যদিকে মেসিহীন আর্জেন্টিনার মাঠের বাইরের ছবিটাও খুব একটা সুখকর নয়। সেপ্টেম্বরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর এএফএ মেসিকে বিদায় জানাতে তড়িঘড়ি করে একটি ম্যাচ আয়োজন করে। অক্টোবরে বেনিনের বিপক্ষে রিভার প্লেটের এস্তাদিও মনুমেন্তালে অনুষ্ঠিত সেই ম্যাচের টিকিটের দাম ছিল প্রায় ৬০ ডলার। ক্লারিনের খবর, মাত্র ৯০ মিনিটে সব টিকিট বিক্রি হয়ে যায়। পরে সেগুলো চলে যায় পুনর্বিক্রির বাজারে। দাম উঠে যায় ৬০০ ডলারের বেশি!
গত অক্টোবরে জাতীয় দল থেকে অবসর নেন মেসিকিন্তু মেসি না থাকলে যে গ্যালারির ছবিটাও বদলে যায়, নভেম্বরের দুটি প্রীতি ম্যাচ সেটি চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দুটিতে দর্শক উপস্থিতি ছিল অনেক কম। উরুগুয়ের বিপক্ষে খেলা হয়েছিল বুয়েনস এইরেসের লা বোম্বোনেরায়। কোস্টারিকার বিপক্ষে কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে। টিকিটের দামে খুব একটা হেরফের নেই। কিন্তু মেসি না থাকায় দর্শকদের মাঠে আসার আগ্রহও যেন কমে গিয়েছিল।
একজন ফুটবলারের অনুপস্থিতি যে গোটা জাতীয় দলের বাণিজ্যিক আকর্ষণকে এভাবে নাড়িয়ে দিতে পারে, সেটি খুব ভালোভাবেই এখন টের পাচ্ছে এএফএ। সব গেট খুলে দিলেই তো আর গ্যালারি ভরে না। ভালোবাসা কি টিকিটে কেনা যায়!