পাসপোর্টহীন প্রেম ও ১৬ ডিসেম্বরের চমক!

· Prothom Alo

বিভিন্ন দেশে আন্দোলনের সময় ইনস্টাগ্রামে প্রেম করলে প্রথম শর্ত হলো নিজের চেহারার চেয়েও নিজের রাউটারের ওপর বেশি ভরসা রাখা। তেহরানে ফাতেমার ওয়াই–ফাইয়ে একটু সর্দিকাশি হলেই সে ভাবত, আমি বুঝি তাকে ছেড়ে অন্য কোনো ইনস্টা-কন্যাকে ‘লাইক’ দিতে ব্যস্ত। 

Visit bettingx.bond for more information.

আর ওদিকে আমাদের দেশে যখন আন্দোলনের সময় হুট করে ইন্টারনেট উধাও হয়ে গেল, তখন ফাতেমার অভিমান আর আমার অসহায়ত্ব মিলে রীতিমতো এক ডিজিটাল ট্র্যাজেডি! 

ভিডিও কলে কথা বলার সময় ইন্টারনেট এমনভাবে আটকে যেত, মনে হতো ফাতেমা কোনো হরর সিনেমার ভূত—চোখ বড় বড় করে জমে আছে, আর আওয়াজ আসছে রোবটের গলায়, ‘আমি...তোমা...কে...ছাড়...ব... না...।’ আমি চিৎকার করে বলছি, ‘আরে বাবা, ছাড়ছি না তো, বিটিআরসি ছাড়ছে না!’ কে শোনে কার কথা!

দেখা করার প্ল্যান তো কম হয়নি। কক্সবাজারের সমুদ্রপার থেকে চট্টগ্রামের চা-দোকান সবই ছিল আমাদের কল্পনার বিশ্বমানচিত্রে। কিন্তু বাস্তবের কাঁটায় বারবার হোঁচট খেয়ে ফাতেমা হঠাৎ এক সিদ্ধান্ত নিল: ১৬ ডিসেম্বর বিজয় দিবসে সে আমাকে চমকে দিতে বাংলাদেশে আসবে! লাল–সবুজ শাড়ি পরে রিকশায় ঘুরে বেড়াবে।

শুনেই আমার বুক কেঁপে উঠল। ‘চমকে দেওয়া’ জিনিসটা শুনতে রোমান্টিক হলেও ফাতেমার ক্ষেত্রে সেটা ছিল আক্ষরিক অর্থেই শক খাওয়ার মতো ব্যাপার। কারণ, তার পাসপোর্টই নেই!

পাসপোর্ট নেই তো কী হয়েছে? প্রেমের কাছে ভিসা-পাসপোর্ট কি কোনো বাধা হয় দাঁড়ায়? ফাতেমা সোজা বাংলাদেশ সরকারকে একটা ই–মেইল পাঠিয়ে বসল। সেখানে সে আবেগ ঢেলে জানাল, এক বাঙালি প্রেমিকের টানে সে তেহরান ছেড়ে ১৬ ডিসেম্বর ঢাকায় আসতে চায়; অতএব, তাকে যেন একটু বিশেষ ব্যবস্থায় ঢুকতে দেওয়া হয়। কারণ, তার পাসপোর্ট বানাতে বেশ কিছু ঝামেলা রয়েছে।

সরকারের পক্ষ থেকে যে উত্তরটা এল, সেটা পড়ে আমি হাসব নাকি কাঁদব বুঝতে পারলাম না। সারমর্ম দাঁড়াল এই—‘ভালোবাসা মহৎ জিনিস, তবে এ আলোচনা তুমি তোমার দেশের সঙ্গে করো। তুমি কীভাবে বের হবে আর কীভাবে আসবে, সেটা তোমার দেশ দেখবে। আমাদের কোনো আপত্তি নেই!’

মানেটা কী দাঁড়াল? আমাদের দেশের আপত্তি নেই, কিন্তু ফাতেমার দেশের ইমিগ্রশন কি ‘প্রেমের কোটায়’ পাসপোর্ট ছাড়া ছেড়ে দেবে? ইরান কী বলবে, ‘ওহ তোমার বাঙালি বয়ফ্রেন্ড? যাও বাবা, বিজয় দিবসে একটু ঘুরে এসো? তবে আইনশৃঙ্খলার যে অবস্থা ওখানে, তুমি দয়া করে কোনো ঝামেলায় এমবাসিকে জানিয়ো না। কারণ, আমরা তোমাকে যেতে নিরুৎসাহিত করছি।

তবু আমি আশায় বুক বেঁধে আছি। ১৬ ডিসেম্বর হয়তো ফাতেমা সত্যিই আসবে না, কিন্তু ইনস্টাগ্রামে তার অভিমান আর ভিডিও কলের বাফারিং নিয়ে আমার প্রেম ঠিকই টিকে থাকবে। কারণ, আমাদের এই সম্পর্কটা তো কোনো বর্ডারে আটকায় না—আটকায় শুধু দুর্বল ইন্টারনেট স্পিডে!

গিফট ইজ নট ব্রাইব!গোয়েন্দা মন্টু হোমস ও উপহারভর্তি পরীক্ষার আগে কর্তৃপক্ষের পরীক্ষা চাই!লাভের ওপর লাভরস চিঠিমুখে এক, আর মনে?সবজান্তা সমীপেষুআমার আছে পাসপোর্ট রস চিঠিএলপিজি এক্সপ্রেস

Read full story at source