জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন শুরু, জেনে নিন ইউনিট–ভিত্তিক জিপিএ

· Prothom Alo

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষের ভর্তি আবেদন শুরু হয়েছে। গতকাল বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হয়েছে। আগামী ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা।
‎
এবার মোট পাঁচটি ইউনিটের মাধ্যমে ভর্তি কার্যক্রম পরিচালিত হবে। ইউনিটগুলো হলো—বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদভুক্ত ‘এ’ ইউনিট, কলা ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিট, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘সি’ ইউনিট, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিট এবং চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিট।

‎বিজ্ঞপ্তি অনুযায়ী, আবেদনকারীদের ২০২৩ অথবা ২০২৪ সালে এসএসসি বা সমমান এবং ২০২৬ সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইউনিট ভেদে আবেদনের ন্যূনতম যোগ্যতা ও ফি আলাদাভাবে নির্ধারণ করা হয়েছে।

Visit chickenroad.qpon for more information.

‎‘এ’ ইউনিট (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স): এসএসসি ও এইচএসসিতে মোট জিপিএ কমপক্ষে ৭.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‎
‎‘বি’ ইউনিট (কলা ও আইন): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‎
‎‘সি’ ইউনিট (বিজনেস স্টাডিজ): মোট জিপিএ কমপক্ষে ৬.৫০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ৩.০০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।

এমবিবিএস–ডেন্টালে ভর্তিতে আবেদন শুরু, যেভাবে আবেদন করবেন

‎‘ডি’ ইউনিট (সামাজিক বিজ্ঞান): দুই পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৬.০০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৭৫-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ২০০ টাকা।
‎
‎‘ই’ ইউনিট (চারুকলা): মোট জিপিএ কমপক্ষে ৫.৫০ থাকতে হবে (কোনো পরীক্ষায় ২.৫০-এর নিচে নয়)। আবেদন ফি ১ হাজার ৫০০ টাকা।
‎
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বোচ্চ দুটি বিষয়ে অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও নির্ধারিত শর্তে আবেদন করতে পারবেন। তবে পরবর্তী সময়ে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত যোগ্যতা পূরণে ব্যর্থ হলে তাঁদের আবেদন বাতিল বলে গণ্য হবে।

ষষ্ঠ থেকে দশমের ৩ লাখ ছাত্রীকে বাইসাইকেল দেবে সরকার, পাবেন কারা

‎আগামী বছরের জানুয়ারিতে ইউনিট–ভিত্তিক ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত চলবে। নির্ধারিত সূচি অনুযায়ী—১ জানুয়ারি ‘এ’ ইউনিট, ৮ জানুয়ারি ‘ই’ ইউনিট, ১৫ জানুয়ারি ‘বি’ ইউনিট, ২২ জানুয়ারি ‘সি’ ইউনিট এবং ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা নেওয়া হবে।
‎
‎ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (admission.jnu.ac.bd) জানা যাবে।

বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরামর্শ-৮: বিশ্ববিদ্যালয় না বিষয়, কোনটিকে গুরুত্ব দিতে হবে

Read full story at source