গায়েবানা জানাজা কী, কেন পড়া হয়, বিধান কী

· Prothom Alo

কোনো মুসলমানের মৃত্যু হলে তাঁর রুহের মাগফিরাত কামনায় জানাজার নামাজ আদায় করা জীবিতদের ওপর ‘ফরজে কিফায়া’ বা সামষ্টিক আবশ্যকীয় দায়িত্ব। সাধারণত মৃতদেহ সামনে রেখেই জানাজার নামাজ আদায় করা হয়।

কিন্তু মৃতদেহ সামনে উপস্থিত না থাকলে দূর থেকে সেই মৃত ব্যক্তির উদ্দেশে যে জানাজা পড়া হয়, তাকে ‘গায়েবানা জানাজা’ (সালাতুল গায়িব) বলা হয়।

Visit afnews.co.za for more information.

আধুনিক যুগে রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রিয় আলেম বা প্রিয়জনের মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পড়ার রেওয়াজ ব্যাপকভাবে লক্ষ করা যায়। কিন্তু ইসলামে কি ঢালাওভাবে এই জানাজা পড়ার সুযোগ রয়েছে? আলোচনা করা হলো।

বর্তমানে দেখা যায়, মৃত ব্যক্তির নিজ এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পড়া হয়।

গায়েবানা জানাজার ভিত্তি কী

ইসলামি ইতিহাসে গায়েবানা জানাজার মূল দলিল হলো আবিসিনিয়ার (বর্তমান ইথিওপিয়া) ন্যায়পরায়ণ বাদশাহ নাজ্জাশির ইন্তেকালের ঘটনা। তিনি গোপনে ইসলাম গ্রহণ করেছিলেন এবং মক্কা থেকে হিজরতকারী মজলুম সাহাবিদের আশ্রয় দিয়েছিলেন। নবম হিজরিতে তিনি ইন্তেকাল করলে মদিনায় বসে মহানবী (সা.) ওহির মাধ্যমে সেই খবর জানতে পারেন।

নাজ্জাশির মৃত্যুর খবর মহানবী (সা.) সাহাবিদের জানালেন। অতঃপর তিনি ঈদগাহের দিকে বের হলেন এবং সাহাবিদের কাতারবন্দি করে চারটি তাকবির দিয়ে জানাজা আদায় করলেন।’ (সহিহ বুখারি, হাদিস: ১৩৩৩)

যেহেতু নাজ্জাশির মৃতদেহ মদিনায় উপস্থিত ছিল না, তাই এটিই ছিল ইসলামের ইতিহাসের প্রথম গায়েবানা জানাজা।

স্বয়ং রাসুল (সা.) তাঁর জানাজা পড়িয়েছিলেন

শাফেয়ি ও হাম্বলি মাজহাবের দৃষ্টিভঙ্গি

নাজ্জাশির এই হাদিসের ওপর ভিত্তি করে ইমাম শাফেয়ি ও ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে, গায়েবানা জানাজা পড়া বৈধ। তাঁদের মতে, কোনো মুসলমান দূরবর্তী কোনো শহর বা দেশে ইন্তেকাল করলে তাঁর বন্ধুবান্ধব বা আত্মীয়স্বজন নিজ এলাকায় তাঁর জন্য গায়েবানা জানাজা আদায় করতে পারবেন।

তবে শর্ত হলো, মৃতদেহ যে শহরে আছে, গায়েবানা জানাজা পড়া ব্যক্তিরা যেন তার চেয়ে দূরে অন্য কোনো শহরে অবস্থান করেন।

শাফেয়ি মাজহাবের ফকিহ ইমাম নববি (রহ.) লিখেছেন, ‘যে মৃত ব্যক্তি শহর থেকে দূরে অনুপস্থিত আছে, তার ওপর গায়েবানা জানাজা পড়া আমাদের (শাফেয়ি) মাজহাব অনুযায়ী জায়েজ, চাই সে যেদিকেই থাকুক না কেন।’ (আন-নাবাবি, আল-মাজমু শারহুল মুহাজ্জাব, ৫/২৫৩, দারুল ফিকর, বৈরুত, ১৯৯৭)

হাম্বলি ফকিহ ইমাম ইবনে কুদামা (রহ.) লিখেছেন, ‘যদি কেউ অন্য কোনো শহরে ইন্তেকাল করে, তবে তার ওপর নিয়ত করে জানাজার নামাজ পড়া বৈধ; ইমাম এবং মুসল্লিরা এমনভাবে নামাজ পড়বে, যেন মৃতদেহ তাদের সামনেই রাখা আছে।’ ( ইবনে কুদামা, আল-মুগনি, ৩/৪৩৯, দারু আলামিল কুতুব, রিয়াদ, ১৯৯৭)

ইবনে আবেদিন (রহ.), রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতারজানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য মৃতদেহ ইমামের সামনে উপস্থিত থাকা শর্ত; গায়েবানা জানাজা পড়া জায়েজ নয়। আর নাজ্জাশির জানাজা পড়াটি নবীজির বিশেষ মুজিজা ছিল; কারণ আল্লাহ পৃথিবী সংকুচিত করে নাজ্জাশির বিছানা নবীজির চোখের সামনে তুলে ধরেছিলেন, ফলে তা বাস্তবে গায়েবানা ছিল না।

হানাফি ও মালেকি মাজহাবের শর্ত

বাংলাদেশসহ ভারতীয় উপমহাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হানাফি মাজহাবের অনুসারী।

হানাফি ও মালেকি মাজহাবের ফকিহদের সুনিশ্চিত সিদ্ধান্ত হলো—জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য মৃতদেহ (বা লাশের অন্তত অর্ধাংশ) ইমামের সামনে উপস্থিত থাকা একটি অলঙ্ঘনীয় শর্ত। মৃতদেহ সামনে উপস্থিত না থাকলে জানাজার নামাজ শুদ্ধ হবে না।

তাঁরা বাদশাহ নাজ্জাশির জানাজাকে নবীজির একটি বিশেষ মুজিজা বা তাঁর জন্য ‘খাস’ (স্বতন্ত্র) বিধান বলে মনে করেন।

হানাফি ফকিহ ইবনে আবেদিন (রহ.) লিখেছেন, ‘জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য মৃতদেহ ইমামের সামনে উপস্থিত থাকা শর্ত; গায়েবানা জানাজা পড়া জায়েজ নয়। আর নাজ্জাশির জানাজা পড়াটি নবীজির বিশেষ মুজিজা ছিল; কারণ আল্লাহ পৃথিবী সংকুচিত করে নাজ্জাশির বিছানা নবীজির চোখের সামনে তুলে ধরেছিলেন, ফলে তা বাস্তবে গায়েবানা ছিল না।’ (ইবনে আবেদিন, রদ্দুল মুহতার আলাদ দুররিল মুখতার, ২/২৩২, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)

যার কবরে নেমে রাসুল (সা.) লাশ দাফন করেন

তা ছাড়া নাজ্জাশি এমন এক দেশে ইন্তেকাল করেছিলেন, যেখানে তাঁর জানাজা পড়ার মতো কোনো মুসলমান ছিলেন না। তাই মহানবী (সা.) দূর থেকে তাঁর জানাজা পড়ে ফরজে কিফায়া আদায় করেছিলেন।

মালেকি মাজহাবও এ ক্ষেত্রে হানাফি মাজহাবের মতোই কঠোর। মালেকি ফকিহ আল্লামা আল-হাত্তাব (রহ.) লিখেছেন, ‘অনুপস্থিত মৃতদেহের ওপর জানাজা পড়া জায়েজ নয়; কারণ জানাজার নামাজ শুদ্ধ হওয়ার জন্য মৃতদেহ ইমামের সামনে রাখা শর্ত। আর নাজ্জাশির জানাজা পড়াটি নবীজির বিশেষ মুজিজা ছিল।’ (আল-হাত্তাব, মাওয়াহিবুল জলিল ফি শারহি মুখতাসার খলিল, ২/২২৪, দারুল ফিকর, বৈরুত, ১৯৯২)

দূরে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের উচিত আবেগতাড়িত হয়ে গায়েবানা জানাজার আয়োজন না করে মৃত ব্যক্তির জন্য বেশি বেশি ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করা, দান-সদকা করা এবং তাঁর রুহে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা।

প্রচলিত গায়েবানা জানাজার অবস্থান

বর্তমানে দেখা যায়, মৃত ব্যক্তির নিজ এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হওয়ার পরও দেশের বিভিন্ন স্থানে গায়েবানা জানাজা পড়া হয়। হানাফি ফিকহের মূলনীতি অনুযায়ী, কোনো মৃত ব্যক্তির জানাজা একবার আদায় হয়ে গেলে মুসলমানদের ওপর থেকে ফরজে কিফায়া আদায় হয়ে যায়।

এরপর সেই মৃতদেহের ওপর পুনরায় জানাজা পড়া অপছন্দনীয় (মাকরুহ)।

কেননা, জানাজার নামাজ শুধু একবারই পড়া সুন্নত; প্রথমবার পড়ার পর তা দ্বিতীয়বার পড়া জায়েজ নয়, চাই তা মৃত ব্যক্তির অভিভাবক পড়ুক বা অন্য কেউ।’ (আল-ফাতাওয়া আল-হিন্দিয়্যাহ, ১/১৬৩, দারুল কুতুবিল ইলমিয়্যাহ, বৈরুত, ২০০০)

প্রিয় মানুষের মৃত্যুতে আবেগাপ্লুত হওয়া স্বাভাবিক। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আবেগের চেয়ে সুন্নতের অনুসরণ বেশি গুরুত্বপূর্ণ।

হানাফি মাজহাব অনুযায়ী যেহেতু মৃতদেহ ছাড়া জানাজার সুযোগ নেই এবং একবার জানাজা হয়ে গেলে দায়িত্ব শেষ হয়ে যায়, তাই দূরে অবস্থানরত শুভাকাঙ্ক্ষীদের উচিত আবেগতাড়িত হয়ে গায়েবানা জানাজার আয়োজন না করে মৃত ব্যক্তির জন্য বেশি বেশি ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করা, দান-সদকা করা এবং তাঁর রুহে সওয়াব পৌঁছানোর ব্যবস্থা করা।

মৃত ব্যক্তির জন্য এটিই সবচেয়ে উপকারী আমল।

মৃত মা-বাবার জন্য সবচেয়ে উপকারী ৩ আমল

Read full story at source