ভ্রাম্যমাণ লাইব্রেরির সঙ্গে সাতক্ষীরা বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা
· Prothom Alo

বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে, জ্ঞানের পরিধি বাড়ায় এবং নতুন করে ভাবতে শেখায়। বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সাহিত্য ও সংস্কৃতিচর্চাকে উৎসাহিত করা এবং তরুণদের মধ্যে সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে সাতক্ষীরায় অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক আড্ডা, পাঠচক্র ও গল্প শোনার আসর। বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরি সাতক্ষীরা ইউনিটের সঙ্গে সমন্বয়ে এই আয়োজন করেছে সাতক্ষীরা বন্ধুসভা।
সাতক্ষীরার শহীদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ২৬ নভেম্বর আয়োজিত এ অনুষ্ঠানে সাতক্ষীরা বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি উপস্থিত ছিলেন সাতক্ষীরার স্বনামধন্য সাহিত্যিক পল্টু বাসার। তিনি বন্ধুদের সঙ্গে সাহিত্য ও সংস্কৃতিবিষয়ক মতবিনিময়ে অংশ নেন। পল্টু বাসার বলেন, ‘সাতক্ষীরা জেলা প্রাগৈতিহাসিক যুগ থেকে সমৃদ্ধ একটি জেলা। এই জেলায় হারিয়ে যাওয়া অনেক স্মৃতি এবং নিদর্শন রয়েছে। যেটি সম্পর্কে নতুন প্রজন্মের ছেলেমেয়েকে আরও বেশি করে বই পড়া এবং এমন সাহিত্যিক আড্ডার মধ্য দিয়ে পুরোনো ইতিহাসকে জানতে হবে।’
Visit rouesnews.click for more information.
সাতক্ষীরায় সাংস্কৃতিক আড্ডা, পাঠচক্র ও গল্প শোনার আসরআড্ডায় বই পড়ার গুরুত্ব, সাহিত্যচর্চা, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। অংশ নেওয়া বন্ধুরা নিজেদের পাঠ-অভিজ্ঞতা, সাহিত্যভাবনা ও সৃজনশীল চিন্তা তুলে ধরেন। পারস্পরিক মতবিনিময়ের মধ্য দিয়ে উঠে আসে বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক, পাঠের আনন্দ এবং মননশীল সমাজ গঠনে সাহিত্যচর্চার গুরুত্ব।
গল্প শোনার আসরে সাহিত্যের নানা বিষয় ও জীবনের বিভিন্ন অনুষঙ্গ নিয়ে আলোচনা হয়। গল্পের মধ্য দিয়ে মানুষের জীবনবোধ, সামাজিক বাস্তবতা এবং চারপাশের পরিচিত জগৎকে নতুনভাবে দেখার সুযোগ তৈরি হয়। এ সময় উপস্থিত বন্ধুরা মনোযোগ দিয়ে গল্প শোনেন এবং নিজেদের অনুভূতি ও ভাবনা ভাগাভাগি করেন।
ভ্রাম্যমাণ লাইব্রেরি সাতক্ষীরা ইউনিটের লাইব্রেরিয়ান মো. আতিকুজ্জামান বলেন, ‘ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য হলো বইকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং বই পড়ার সুযোগকে আরও সহজলভ্য করা। এ কার্যক্রমের সঙ্গে বন্ধুসভার সাংস্কৃতিক আড্ডা ও পাঠচক্রের সমন্বয় পাঠাভ্যাস তৈরির পাশাপাশি মানুষের মধ্যে জ্ঞান ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করার একটি উদ্যোগ। শুধু বই পড়ার মধ্যেই নয়, বই নিয়ে আলোচনা, গল্প শোনা এবং নিজেদের চিন্তাভাবনা প্রকাশের মধ্য দিয়েও পাঠের আনন্দকে ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়।’
সাতক্ষীরায় সাংস্কৃতিক আড্ডা, পাঠচক্র ও গল্প শোনার আসরসাতক্ষীরা বন্ধুসভার সভাপতি মৃত্যুঞ্জয় কুমার বিশ্বাস বলেন, নিয়মিত এমন আয়োজন তরুণদের বইমুখী করতে, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়াতে এবং পারস্পরিক জ্ঞান বিনিময়ের পরিবেশ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রযুক্তিনির্ভর এই সময়ে বইয়ের সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর করা এবং নতুন প্রজন্মকে মননশীল কর্মকাণ্ডে যুক্ত করা অত্যন্ত জরুরি।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাতক্ষীরা বন্ধুসভার সাধারণ সম্পাদক আবু তাহের বিল্যাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোকাররাম বিল্লাহ, সহসাংগঠনিক সম্পাদক নাঈমুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক শিরিনা আক্তার, ম্যাগাজিন সম্পাদক শাওন হোসাইন, কার্যনির্বাহী সদস্য গোলাম হোসেন, বন্ধু ইব্রাহিম খলিল, সাজিদুল ইসলাম, মুশফিক উর রহমান, আবরার আশিক, সামিন তায়হান, তনায়া তাহরিন, রওনিক ই আহমেদ, তন্ময় ওসমান, তরুণ, তৌফিক, রাকিবুর, মেহেদী, সুমাইয়াসহ অনেকে।
সাধারণ সম্পাদক, সাতক্ষীরা বন্ধুসভা