এক রাতের রোমান্টিক ট্রেনভ্রমণের খরচ ১ কোটি ৩০ লাখ টাকা, যেসব লাক্সারি উপভোগ করলেন প্রেমে মশগুল ট্রুডো-কেটি
· Prothom Alo

প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে রাতভর ভ্রমণ করেছেন বিশ্বের সবচেয়ে হাই প্রোফাইল প্রেমিক যুগল। এক রাতের খরচ পড়েছে মাত্র ১ কোটি ৩০ লাখ টাকা।
প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আসার পর থেকেই আলোচনায় আছেন মার্কিন পপ তারকা ক্যাটি পেরি ও কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এবার তাঁদের ইউরোপ ভ্রমণ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা। প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে রাতভর ভ্রমণ করেছেন তাঁরা। যুক্তরাজ্যের সংবাদপত্র দ্য টাইমস–এর তথ্য অনুযায়ী, এই ট্রেনে একদিকে যাওয়ার টিকিটের দাম প্রায় ১ লাখ ৫ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা। অর্থাৎ এক রাতের ট্রেনভ্রমণের খরচেই কেনা সম্ভব ঢাকায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিংবা একাধিক দামি গাড়ি।
Visit catcrossgame.com for more information.
বিশ্বের অন্যতম বিলাসবহুল ট্রেন সিমপ্লন-ওরিয়েন্ট-এক্সপ্রেসে রাতভর ভ্রমণ করেছেন তাঁরাচলন্ত প্রাসাদে এক রাত
ক্যাটি ও ট্রুডো সাধারণ কোনো কেবিনে থাকেননি। তাঁরা বেছে নিয়েছিলেন ট্রেনটির সবচেয়ে আকর্ষণীয় ব্যক্তিগত স্যুইটগুলোর একটি, ‘ল্য অবজারভেতোয়ার’। এটি মূলত একটি ব্যক্তিগত রেলকোচ, যেখানে রয়েছে শোবার ঘরে প্রত্যাহারযোগ্য গ্লাস সিলিং। বিছানায় শুয়েই আকাশ দেখা যায়। রয়েছে দারুণ এক বসার ঘর, ব্যক্তিগত লাইব্রেরি, আলাদা টি রুম ও মার্বেল পাথরে তৈরি প্রক্ষালনকক্ষ।
গোসলের জন্য আছে দৃষ্টিনন্দন আলাদা বাথটাব। রঙিন কাচের জানালা দিয়ে বাইরে ছুটে চলা ইউরোপের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে সেখানে রিল্যাক্স করার সুযোগ রয়েছে। বসার ঘরে রাখা হয়েছে বাছাই করা ভিনাইল রেকর্ডের সংগ্রহ। জায়গাটিকে প্রয়োজনে খাবার ঘর হিসেবেও সাজানো যায়। অর্থাৎ এটি শুধু একটি ট্রেনের কেবিন নয়, বরং রেললাইন বেয়ে ছুটে চলা ব্যক্তিগত বিলাসবহুল স্যুইট।
গোসলের জন্য আছে দৃষ্টিনন্দন আলাদা বাথটাব২৪ ঘণ্টা পরিচারক, পছন্দের খাবার ও অফুরন্ত পানীয়
এই স্যুইটের অতিথিদের জন্য রয়েছে ২৪ ঘণ্টার ব্যক্তিগত পরিচারক। যাত্রার প্রতিটি মুহূর্তে তাঁদের প্রয়োজন দেখভাল করার জন্য আলাদা কর্মী দায়িত্বে থাকেন। খাবারের জন্য রেস্তোরাঁয় যাওয়ার প্রয়োজন নেই। স্যুইটের ভেতরেই পরিবেশন করা হয় বিশেষভাবে তৈরি নানা পদ। সঙ্গে থাকে শ্যাম্পেন, ওয়াইন ও উন্নত মানের বিভিন্ন পানীয়। এ ছাড়া অতিথিদের জন্য রাখা হয় বিলাসবহুল পোশাক, প্রসাধনসামগ্রী ও বিশেষ উপহার।
ট্রেনে ওঠার আগেও ভোগান্তির সুযোগ নেইস্টেশনে পৌঁছানোর পর কিংবা ট্রেনে ওঠার আগেও ভোগান্তির সুযোগ নেই। যাতায়াতের জন্য থাকে ব্যক্তিগত গাড়ি। ফলে পুরো ভ্রমণেই সাধারণ যাত্রীদের ভিড়, অপেক্ষা কিংবা কোনো ধরনের ঝামেলা এড়িয়ে চলার সুযোগ পান অতিথিরা।
পোশাকেও রাজকীয় আয়োজন
ভ্রমণের ছবি ইনস্টাগ্রামে প্রকাশ করেছেন কেটি পেরি। একটি ছবিতে তাঁকে বিলাসবহুল বাথটাবে সময় কাটাতে দেখা যায়। অন্যদিকে, অবকাশের সময় দুজনকে তাস ও বোর্ড গেম খেলতেও দেখা গেছে।
দুজনকে তাস ও বোর্ড গেম খেলতেও দেখা গেছেকেটি পরেছেন শ্যাম্পেন রঙের সিল্ক ও লেসের মিনিড্রেস৪২ বছর বয়সী কেটি পরেছেন শ্যাম্পেন রঙের সিল্ক ও লেসের ্মিনিড্রেস। সঙ্গে সাদা পয়েন্টেড হিলস। নতুন ববছাঁট চুলের স্টাইল নিয়ে মজা করে এই ভ্রমণকে নিজের নতুন চুলের স্টাইলের ‘ইউরোপীয় অভিষেক’ বলেছেন তিনি। ৫৪ বছর বয়সী ট্রুডোর পরনে ছিল সাদা টাক্সেডো।
যেভাবে শুরু প্রেমের গল্প
২০২৫ সালের জুলাইয়ে প্রথম কেটি ও ট্রুডোর প্রেমের গুঞ্জন ছড়ায়। এর কিছুদিন পর মন্ট্রিয়লে ক্যাটির লাইফটাইমস ট্যুর কনসার্টে উপস্থিত হন ট্রুডো। তিন মাস পর ক্যালিফোর্নিয়ার উপকূলে ক্যাটির প্রমোদতরিতে দুজনকে চুম্বনরত অবস্থায় দেখা যায়।
আলোচনায় এখন বিলাসবহুল ট্রেনে তাঁদের একান্ত অবকাশপরে প্যারিসে কেটির জন্মদিন উদ্যাপনের সময় হাত ধরে ঘুরতে দেখা গেলে তাঁদের সম্পর্কের বিষয়টি আরও স্পষ্ট হয়। রাজনীতি ও সংগীতজগতের দুই পরিচিত মুখের এই সম্পর্ক নিয়ে শুরু থেকেই কৌতূহল রয়েছে ভক্তদের। এবার ইউরোপের বিলাসবহুল ট্রেনে তাঁদের একান্ত অবকাশ সেই আলোচনায় যোগ করেছে নতুন মাত্রা।
সূত্র: পেজ সিক্স
ছবি: ইন্সটাগ্রাম