সাংবাদিক ফারজানা ও শাকিলকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: সিজেএ

· Prothom Alo

সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক রাখা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মত দিয়েছে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশন। গতকাল শুক্রবার নিজেদের ওয়েবসাইটে ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের বরাত দিয়ে এ কথা জানিয়েছে কমনওয়েলথ জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (সিজেএ)।

ফারজানা রুপা ও শাকিল আহমেদ স্বামী-স্ত্রী। ২০২৪ সালের আগস্টে গ্রেপ্তারের পর দুই বছরের বেশি সময় ধরে তাঁরা আটক রয়েছেন। তাঁদের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। একাধিকবার আবেদন করেও তাঁরা জামিন পাননি।

Visit casino-promo.biz for more information.

সিজিএ বলছে, লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বার্সের আইনজীবীরা এই দম্পতির পক্ষে গত বছরের জানুয়ারিতে জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের কাছে অভিযোগ জমা দেন। ওয়ার্কিং গ্রুপ মত দিয়েছে, ফারজানা রুপা ও শাকিল আহমেদকে আটক রাখার কোনো আইনি ভিত্তি নেই। পাশাপাশি এই আটকাদেশের কারণে তাঁদের মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়সংগত বিচার পাওয়ার অধিকার লঙ্ঘিত হচ্ছে।

গত মে মাস থেকে ফারজানা রুপা বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও বিচারের মুখোমুখি হচ্ছেন। সেখানে তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে। সিজেএর নির্বাহী কমিটির সদস্য উইলিয়াম হর্সলে বলেন, জাতিসংঘের ওয়ার্কিং গ্রুপ অন আরবিট্রারি ডিটেনশনের এই মতামত অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এটা নিঃসন্দেহে প্রমাণ করে যে সাংবাদিক ফারজানা রুপা ও শাকিল আহমেদকে ভিত্তিহীন অভিযোগে দীর্ঘমেয়াদে আটক রাখা হয়েছে তাঁদের সাংবাদিকতার জন্যই। তিনি বলেন, এই সাংবাদিকদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। একইভাবে বাংলাদেশে ভিত্তিহীন অভিযোগে আটক অন্য সাংবাদিকদেরও মুক্তি দেওয়া উচিত।

কারাগারে শাকিল-রুপা, সম্পদের হিসাব চায় দুদক

Read full story at source