অধ্যাদেশগুলো বাতিল করে সরকার পতিত স্বৈরাচারের পথে হাঁটছে: ইসলামী আন্দোলন
· Prothom Alo

সংবিধানে থাকা স্বৈরতন্ত্রের পথ বন্ধে ও ক্ষমতার ভারসাম্য আনতে অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ অধ্যাদেশ জারি করেছিল। কিন্তু বিএনপি স্বৈরতন্ত্র প্রতিষ্ঠায় প্রতিবন্ধক হতে পারে—এমন অধ্যাদেশগুলো বাতিল ও সংশোধনের প্রস্তাব করে পতিত স্বৈরতন্ত্রের পদাঙ্ক অনুসরণ করছে।
Visit milkshake.it.com for more information.
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বিবৃতিতে দলটির মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিএনপির প্রতিষ্ঠা ও ক্ষমতা সংহত হয়েছিল গণভোটের মাধ্যমে। এবারের গণভোটের সিদ্ধান্তও তাদের সঙ্গে নিয়েই হয়েছিল।
গাজী আতাউর রহমান অভিযোগ করেন, নির্বাচনের আগে গণভোটের পক্ষে থাকলেও এখন বিএনপি অতিসাংবিধানিকতা দেখিয়ে গণভোট অধ্যাদেশ বাতিলের সুপারিশ করছে। একইভাবে মানবাধিকার, গুম প্রতিরোধ ও দুর্নীতি দমন–সংক্রান্ত অধ্যাদেশ বাতিলের উদ্যোগেও উদ্বেগ প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে বলা হয়, এসব সিদ্ধান্ত গণ-অভ্যুত্থানের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতা। সরকারের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বলেছে, দল হিসেবে বিএনপিও স্বৈরাচারের নিপীড়নের শিকার। তাই অবিলম্বে স্বৈরতন্ত্র বিলোপে গৃহীত অধ্যাদেশগুলো দ্রুত অনুমোদন করতে হবে।