বিজেপিতে যোগ দিলেই রাহুল গান্ধীকে বিয়ে! সত্যিই কি বলেছিলেন কঙ্গনা
· Prothom Alo

বিজেপিতে যোগ দিলেই রাহুল গান্ধীকে বিয়ে করবেন অভিনেত্রী কঙ্গনা রনৌত—এমন খবর আজ সকাল থেকেই ঘুরে বেড়াচ্ছিল অন্তর্জালে। বক্তার নাম যখন কঙ্গনা তখন অনেকেই কথাটি বিশ্বাস করেছিলেন। কারণ, অভিনেত্রী প্রায়ই আলটপকা মন্তব্য করে বিতর্ক বাধান। তবে এবার কি তিনি সত্যিই রাহুল গান্ধীকে বিয়ে করতে চেয়েছেন? বিতর্ক বাড়তেই মুখ খুললেন অভিনেত্রী ও সংসদ সদস্য।
Visit asg-reflektory.pl for more information.
ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল পোস্ট শেয়ার করে অভিনেত্রী লেখেন, ‘এটা কতটা জঘন্য ভুয়া খবর! রাজনীতিতেও নারীদের কোনো সম্মান নেই। যারা এই ধরনের ভুয়া খবর ছড়াচ্ছে, তাদের লজ্জা হওয়া উচিত।’ এর মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন—এই মন্তব্য তাঁর নয়, সম্পূর্ণ মনগড়া।
কঙ্গনা রনৌতঘটনার সূত্রপাত একটি মিম পেজ থেকে। সম্প্রতি রাজনীতিতে দলবদল নিয়ে আলোচনা—বিশেষ করে রাহুল গান্ধীর নাম ঘিরে—চলছিল। সেই পরিপ্রেক্ষিতেই একটি ভুয়া উদ্ধৃতি বানিয়ে কঙ্গনার নামে ছড়ানো হয়।
মিমে লেখা ছিল—‘রাহুল গান্ধী যদি বিজেপিতে যোগ দেন, আমি তাঁকে বিয়ে করতে প্রস্তুত।’ দ্রুতই সেটি ভাইরাল হয়ে যায় এবং বিভ্রান্তি ছড়ায়।
বলিউডের সবাই বোকা ও মূর্খ: কঙ্গনা রনৌতরাজনীতি নিয়ে আলোচনায় থাকলেও অনেক দিন ধরে কাজ নিয়ে আলোচনায় নেই কঙ্গনা। বিগত কয়েক বছরে একের পর এক সিনেমা ফ্লপ। এবার বক্স অফিসে ফাঁড়া কাটাতে আলোচিত ‘কুইন’ ছবির সিক্যুয়েলের শুটিং শুরু করেছেন কঙ্গনা। এ ছাড়া শেষ করেছেন ‘ভারত ভাগ্য বিধাতা’ নামে আরও একটি সিনেমার কাজ।
ইন্ডিয়া টুডে অবলম্বনে