সিডনিতে বহুসাংস্কৃতিক সম্প্রীতির উৎসব `বন্ধু'
· Prothom Alo

সিডনির রোডসে ২৩ মে বহুসাংস্কৃতিক সম্প্রীতির আয়োজন ‘বন্ধু—আ সোশ্যাল ক্যাফে অব কালচারাল ইন্টেলিজেন্স’ অনুষ্ঠিত হয়েছে। ‘অস্ট্রেলিয়ান-বাংলাদেশি উইমেন ইন লিডারশিপ ইনকরপোরেটেড’ (এবিডব্লিউএলআই) এ অনুষ্ঠানের আয়োজন করে বলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
Visit betsport24.es for more information.
অনুষ্ঠানে রিড আসনের ফেডারেল সংসদ সদস্য স্যালি সিতৌ, স্ট্র্যাথফিল্ড আসনের সংসদ সদস্য জেসন ইয়াত-সেন লি এবং ক্যানাডা বে কাউন্সিলর ডেভিড ম্যান্সফোর্ড উপস্থিত ছিলেন। কোরিয়ান, আজারবাইজানি, চীনা, ভারতীয়, নেপালি, বাংলাদেশিসহ ১২টি কমিউনিটির প্রতিনিধিরা অংশ নেন।
সাংস্কৃতিক পর্বে বাংলাদেশি শিল্পী ঐন্দ্রিলা আহমেদসহ একাধিক কমিউনিটির শিল্পীরা বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করেন। অনুষ্ঠানে অভিবাসীদের বসবাস, সাংস্কৃতিক পরিচয় ও মানসিক সুস্থতা নিয়ে একটি ছোট কর্মশালাও হয়।
সহসভাপতি ইন্দ্রিলা হক বলেন, এই আয়োজন ছিল পারস্পরিক বোঝাপড়া ও বন্ধুত্ব গড়ার প্রয়াস। অনুষ্ঠানে অর্থায়ন করে মাল্টিকালচারাল নিউ সাউথ ওয়েলস।
দূর পরবাসে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন পাঠকেরা। ই-মেইল: [email protected]