একঝলক (৩১ মে ২০২৬)

· Prothom Alo

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার সৈকতে নেমেছে পর্যটকের ঢল। প্রচণ্ড গরমে অনেকেই গা ডুবিয়েছেন সাগরের লোনা জলে। সুগন্ধা পয়েন্ট, কক্সবাজার, ৩১ মেধান কাটা হলো সারা। জমি থেকে সেই ধান নিয়ে বাড়ি ফিরছেন কৃষকেরা। মাঝিপাড়া এলাকা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ, ৩১ মেজ্যৈষ্ঠের প্রখর রোদ থেকে বাঁচতে মাথায় উঠেছে গামছা। রেলস্টেশন এলাকা, রাজশাহী, ৩১ মেরংপুরে কয়েক দিন থেকে তীব্র রোদ আর ভ্যাপসা গরমে অস্থির মানুষ। তাই বেড়েছে হাতপাখার চাহিদা। তাল, কাপড় ও বাঁশের চাটাই দিয়ে তৈরি বিভিন্ন রকমের হাতপাখা বিক্রি হচ্ছে ৩০ থেকে ১২০ টাকায়। প্রধান ডাকঘরের সামনে, রংপুর, ৩১ মেবিশ্বকাপ দুয়ারে, আর কদিন বাদেই শুরু হবে মহারণ, ফুটবল উন্মাদনায় মেতে উঠবে বাংলাদেশও। বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় পতাকার কদর বাড়ে এ সময়ে। বিক্রিও হয় প্রচুর। জাহাজ কোম্পানি মোড়, রংপুর। ৩১ মেঈদের ছুটির শেষ দিনে লালমনিরহাট থেকে সান্তাহারগামী বগুড়া কমিউটার ট্রেনে যাত্রীদের উপচে পড়া ভিড়। সোন্দাবাড়ী গ্রাম এলাকা, গাবতলী, বগুড়া, ৩১ মেরংপুরে তীব্র রোদের মধ্যে শিশুকে নিয়ে এক ছাতার নিচে এক দম্পতি। হনুমানতলা, রংপুর, ৩১ মেপাবনা সরকারি এডওয়ার্ড কলেজ অর্থনীতি বিভাগের ৭০ বছর পূর্তি উপলক্ষে দ্বিতীয় পুনর্মিলনীর শোভাযাত্রা। দিনব্যাপী নানা আয়োজনে অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরা। সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস, পাবনা, ৩১ মেকাপ্তাই হ্রদের পানি এখন অনেক কম। তার মধ্যেই ঈদের ছুটিতে হাউজ বোট ও ইঞ্জিনচালিত ডিঙিনৌকায় ঘোরাঘুরি চলছে হ্রদে। বালুখালী বসন্ত মুখ এলাকা, রাঙামাটি, ৩১ মেঈদের ছুটি হয়নি শেষ, চট্টগ্রাম নগরী এখনো এমন ফাঁকা। নিউমার্কেট মোড়, চট্টগ্রাম, ৩১ মেঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে রাজধানীবাসী। পরিবার–পরিজন নিয়ে ট্রেন থেকে নেমেছেন তাঁরা। কমলাপুর স্টেশন, ঢাকা, ৩১ মেঢাকার ব্যস্ত সড়কগুলো এখনো এমন ফাঁকা। কারণ, ঈদের ছুটি। মানুষ কম বলে যানবাহনও কম। মিরপুর রোড, কল্যাণপুর, ঢাকা, ৩১ মে

Visit milkshake.it.com for more information.

Read full story at source