আর্জেন্টিনার কোনো দুর্বলতাই খুঁজে পাননি অস্ট্রিয়া কোচ
· Prothom Alo

আর মাত্র একটি গোল—তাহলেই ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সেরা গোলদাতার একক সিংহাসনটি নিজের করে নেবেন লিওনেল মেসি। এমন এক রেকর্ডের মহামুহূর্তে দাঁড়িয়ে যখন আলবিসেলেস্তেরা, তখন তাদের সামনে প্রতিপক্ষ অস্ট্রিয়া।
বাংলাদেশ সময় আজ রাত ১১টায় ডালাসে মুখোমুখি হচ্ছে দুই দল। হাই–ভোল্টেজ এই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে প্রতিপক্ষ দল আর্জেন্টিনা ও মেসি-বন্দনায়ই মেতেছেন অস্ট্রিয়া কোচ রালফ রাংনিক।
Visit asg-reflektory.pl for more information.
লস অ্যাঞ্জেলেসের ড্রেসিংরুমে চিঠি রেখে গেল ইরান ফুটবল দলডালাসের সংবাদ সম্মেলনে জার্মান এই কোচের সামনে প্রশ্ন ছুড়ে দেওয়া হয়েছিল, ‘এই আর্জেন্টিনার দুর্বলতা কোথায়?’ ৬৭ বছর বয়সী রাংনিক বেশ নাটকীয় ঢঙেই উত্তরটা দেন, ‘চলুন, দুর্বলতা নিয়ে কথা বলি...সত্যি বলতে এমন কিছুই নেই, আমরা তেমন কিছু খুঁজে পাইনি।’
আর্জেন্টিনার কোনো খুঁত খুঁজে না পেলেও দলটির শক্তির জায়গাগুলো ঠিকই চিনে রেখেছেন রাংনিক।
অস্ট্রিয়া ম্যাচের আগে অনুশীলনে দেখা মিলল মেসির চিরচেনা হাসিমুখআলজেরিয়াকে হারিয়ে দুর্দান্তভাবে বিশ্বকাপ শুরু করা আর্জেন্টিনা দলে মেসি আছেন চেনা ছন্দে, প্রথম ম্যাচেই করেছেন চোখধাঁধানো হ্যাটট্রিক।
ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা এলএমটেনের গোলসংখ্যা এখন ১৬। তবে রাংনিক মনে করেন, শুধু মেসিকে নিয়ে পড়ে থাকলে ভুল হবে, ‘প্রতিটি পজিশনেই তারা অসাধারণ। আর্জেন্টিনার শুধু মেসি নয়, আরও অনেকেই আছেন।’
চ্যালেঞ্জটা পাহাড়সম হলেও নিজেদের সামর্থ্যের ওপর ভরসা রাখছেন অস্ট্রিয়া কোচ। সব প্রতিকূলতা পেরিয়ে একটা চমক উপহার দিতে চান তিনি, ‘আমাদের খুব কৌশলী ও সাহসী হতে হবে। সেরা খেলাটাই খেলতে হবে। একটা চমকও হতে পারে—ম্যাচ ড্র হতে পারে, এমনকি আমরা জিতেও যেতে পারি। ফুটবলে সবই সম্ভব।’
এমবাপ্পেকে ঠেকাতে তিন গোলরক্ষক খেলাতে চেয়েছিলেন ইরাকের কোচ