সোনার গয়নার দাম কমেছে ভরিতে ৩,২৬৬ টাকা
· Prothom Alo
দেশের বাজারে সোনার গয়নার দাম আজ সোমবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমেছে। গত শুক্রবার দাম বাড়ার তিন দিন পর আজ আবার দাম কমানো হলো।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ দুপুর ১২টা ১৫ মিনিটে সোনা–রুপার নতুন দাম কার্যকর করেছে। জুয়েলার্স সমিতির সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
Visit newsbetting.cv for more information.
নতুন দাম অনুযায়ী আজ ভালো মানের, অর্থাৎ ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে (১১.৬৬৪ গ্রাম) ৩ হাজার ২৬৬ টাকা কমে হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম হয়েছে ১ লাখ ৮৪ হাজার ৭৫৮ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম কমে হয়েছে প্রতি ভরি ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে কোনো ভ্যাট আদায় করা যাবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।
সোনার মূল্যবৃদ্ধির মূল কারণ হচ্ছে বিশ্ববাজারে সোনার মূল্যবৃদ্ধি। যদিও জুয়েলার্স সমিতির নেতারা বরাবরের মতোই জানিয়েছেন, স্থানীয় বাজারে তেজাবি সোনার দর বৃদ্ধির কারণে দাম সমন্বয় করা হয়েছে।