ছবিতে আমির খানের তৃতীয় বিয়ে
· Prothom Alo
গত বছর নেটফ্লিক্সের ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শর্মা শো’তে সুনীল গ্রোভার এসেছিলেন আমির খান সেজে। অতিথি হিসেবে ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। পারফরম্যান্সের এক পর্যায়ে আমিররূপী সুনীল গ্রোভার কার্তিক আরিয়ানকে জিজ্ঞেস করেন, ‘তুমি বিয়ে করোনি?’ কার্তিক বলেন, ‘না।’ তারপর আমিররূপী সুনীল বলেন, ‘এত দিনে একটাও বিয়ে করতে পারলে না!’ এভাবেই আমির খানকে নিয়ে সেদিন মজা করেছিলেন সুনীল। এদিকে তৃতীয় বিয়ে করে আমির খান ভেসে যাচ্ছেন অভিনন্দনের জোয়ারে। ছবি দেখতে দেখতে জেনে নিন বিস্তারিত।
বিয়ের আনুষ্ঠানিকতা শেষ, খুব খুশি কনে গৌরী স্প্র্যাট।২০২৫ সালের মার্চে ৬০তম জন্মদিন উপলক্ষে প্রথমবারের মতো প্রকাশ্যে প্রেমিকা গৌরী স্প্র্যাটকে নিজের ‘পার্টনার’ হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির। তখন জানিয়েছিলেন, জীবনের এই পর্যায়ে এসে তিনি মানসিকভাবে সবচেয়ে বেশি স্থিতিশীল আর সুখী।আমির ও গৌরীর মাঝে গোলাপি জার্সি পরা শিশুটি গৌরীর প্রথম পক্ষের সাত বছর বয়সী ছেলে কুইন।আমিরের তৃতীয় বিয়েতে সাবেক স্ত্রী রীনা দত্ত ও কিরণ রাওয়ের এই ছবি ভাইরাল হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই ছবির ক্যাপশনে বলা হচ্ছে, ‘আমরা এখন বেস্ট ফ্রেন্ড।’এই ছবি দিয়ে তৈরি হয়েছে মিম। সেখানে লেখা হয়েছে, ‘দুই সখী মনে মনে বলছে, যাক বাবা! আপদটা এবার আমাদের ঘাড় থেকে নেমে নতুন এক ঘাড়ে চেপেছে।’প্রথম স্ত্রীর সঙ্গে আমির।দ্বিতীয় স্ত্রীর সঙ্গে আমির।৪৭ বছর বয়সী গৌরীর সঙ্গে কাগজে-কলমে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ৬১ বছর বয়সী আমির।মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের বাড়িতেই অনুষ্ঠিত হয়েছে একেবারে ঘরোয়া এ বিয়ের অনুষ্ঠান। ছবিতে গৌরী ও এলি অ্যাব্রাম।ছেলে আজাদের সঙ্গে কিরণ রাও।এক ফ্রেমে কিরণ, রীনা, ইরা খান, আজাদ ও আমির।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক দুই স্ত্রীর সঙ্গে আমিরের তিন সন্তান—জুনাইদ খান, ইরা খান ও আজাদ।বিয়েতে উপস্থিত ছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী।ছিলেন মুম্বাইভিত্তিক সুইডিশ–গ্রিক অভিনেত্রী এলি অ্যাব্রাম।ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানিও উপস্থিত ছিলেন আমিরের তৃতীয় বিয়েতে।বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বাড়ির সামনে উপস্থিত ভক্ত, সাংবাদিক ও পাপারাজ্জিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছেন আমির।বিয়ের পর মার্কিন সংগীত তারকা এলভিস প্রিসলির ‘কান্ট হেল্প ফলিং ইন লাভ’ গানে নাচেন আমির ও গৌরী। তারপর একে অপরকে আলিঙ্গন করেন এবং শুভেচ্ছা জানান।সূত্র: এনডিটিভি ও ফ্রি প্রেস জার্নাল
Visit saltysenoritaaz.org for more information.
কী খেয়ে ‘মেশিনের’ মতো খেলেন আর্লিং হলান্ড, কেন মুখে টেপ মেরে ঘুমান