রাস্তার পাশে ঝুপড়িতে পড়ে ছিল নবজাতক, হাসপাতা‌লে নিলেন স্থানীয়রা

· Prothom Alo

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় রাস্তার পাশে পড়ে ছিল এক নবজাতক। তার কান্নার শব্দ শুনে আশপাশের লোকজন শিশুটিকে উদ্ধার করেন। সোমবার বিকেলে উদ্ধার করে ওই নবজাতককে বেসরকারি হাসপাতালে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। বর্তমানে নবজাতকের শারীরিক অবস্থা ভালো।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার বি‌কেলে মাধবপুর উপজেলার উত্তর শাহপুর এলাকায় জেলা পরিষদ সড়কের পাশের একটি ঝুপড়িতে একটি শিশুটির কান্না শুনতে পান। তাঁরা কাছে গিয়ে দেখতে পান একটি শিশু মাটিতে পড়ে আছে। নবজাতকের শরীরে স্যালাইনের ক্যানুলা লাগানো।

Visit asg-reflektory.pl for more information.

এ খবর মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে কৌতূহলের সৃষ্টি করে। স্থানীয় লোকজনের সহযোগিতায় দ্রুত নবজাতকটিকে মাধবপুর উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, মেয়েশিশুটি বর্তমানে সুস্থ আছে।

তবে কে বা কারা শিশুটিকে সেখানে ফেলে গেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি মাধবপুর থানার পুলিশ। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা প্রথম আলোকে বলেন, স্থানীয় বাসিন্দারা তাঁকে জানিয়েছেন, আজ বিকেলে রাস্তার পাশের একটি ঝুপড়ি থেকে শিশুটিকে তাঁরা উদ্ধার করেন। নবজাতকটি বর্তমানে সুস্থ রয়েছে।

শিশুটির বিষয়ে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান জানান, বর্তমানে শিশুটির শারীরিক অবস্থা ভালো বলে চিকিৎসকেরা জানিয়েছেন। ইতিমধ্যে বেশ কয়েকজন শিশুটিকে লালন-পালনের আগ্রহ প্রকাশ করেছেন। প্রশাসনিকভাবে প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শিশুটিকে দত্তক বা লালন-পালনের জন্য দেওয়া যায় কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Read full story at source