রিয়ালে নতুন যেসব নিয়ম চালু করেছেন মরিনিও
· Prothom Alo
গত মৌসুমে মাঠের পারফরম্যান্সের চেয়ে মাঠের বাইরের নানা বিতর্কেই বেশি শিরোনাম হয়েছে রিয়াল মাদ্রিদ। যার ছাপ পড়েছে মাঠের পারফরম্যান্সে। কোনো ট্রফি না জিতেই মৌসুম শেষ করেছিল রিয়াল। এরপর ডাগআউটে এসেছে পরিবর্তন। নতুন কোচ জোসে মরিনিও এখন চাইছেন মৌসুম শুরুর আগেই ড্রেসিংরুমে নিজের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে। আর সে কারণেই সান্তিয়াগো বার্নাব্যুতে নিজের দ্বিতীয় পর্বের শুরুতে বেশ কিছু কড়া নিয়ম চালু করেছেন পর্তুগিজ এই কোচ।
Visit esporist.org for more information.
দীর্ঘ ১৩ বছর পর আবার রিয়ালের ডাগআউটে ফিরেছেন মরিনিও। রিয়ালে তাঁর প্রথম দফায় ২০১১-১২ মৌসুমে রেকর্ড পয়েন্ট নিয়ে লা লিগা জিতেছিল দল। তবে খেলোয়াড়দের সঙ্গে বিরোধ ও কোন্দলে শেষটা হয়েছিল ভীষণ হতাশাজনক। এবার জাবি আলোনসোর সংক্ষিপ্ত অধ্যায় আর অন্তর্বর্তীকালীন কোচ আলভারো আরবেলোয়ার বিদায়ের পর রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ দল সামলাতে আবার সেই মরিনিওর ওপরই ভরসা রেখেছেন। অহংয়ের লড়াই ও অন্তর্দ্বন্দ্বে জর্জরিত ড্রেসিংরুম সোজা করতেই এই পদক্ষেপ।
প্রাক্-মৌসুম প্রস্তুতি চলাকালেই ভালদেবেবাসের অনুশীলন মাঠে নিজের ক্ষমতার ছাপ ফেলতে শুরু করেছেন মরিনিও। স্পেনভিত্তিক ক্রীড়া দৈনিক এএস-এর প্রতিবেদনে জানানো হয়েছে, খেলোয়াড়দের দৈনন্দিন স্বাচ্ছন্দ্য কমানোর পাশাপাশি কঠোর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে নানা রুটিনে পরিবর্তন এনেছেন রিয়াল কোচ। পুষ্টি, চোটের পুনর্বাসন এবং সময়ে আসার মতো বিষয়ে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা।
ফেরেনৎসভারোসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিরতিতে খেলোয়াড়দের সঙ্গে মরিনিওখাবারের ক্ষেত্রে এখন আর নিজের পছন্দমতো কিছু খেতে পারছেন না ফুটবলাররা। ক্লাবের পুষ্টিবিদই ঠিক করে দিচ্ছেন সকালের নাশতা ও বিকেলের খাবারের তালিকা। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এই পরিকল্পনা করা হয়েছে। আগে এ বিষয়ে কিছুটা স্বাধীনতা থাকলেও নতুন নিয়মকে ইতিবাচকভাবেই নিয়েছে দল।
সময়ানুবর্তিতার নিয়মেও এসেছে কড়াকড়ি। আগে দেরিতে এলে জরিমানা করা হতো। এখন দেরি করলে অনুশীলনে অংশ নেওয়ার সুযোগই থাকবে না। সংশ্লিষ্ট খেলোয়াড়কে একা জিমে অনুশীলন করতে হবে। পাশাপাশি অনুশীলন বা দলীয় সভার নির্ধারিত সময়ের অন্তত এক ঘণ্টা আগে ভালদেবেবাসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হয়েছে সবার জন্য।
কেন ইতালিকে ‘না’ বলেছিলেন গার্দিওলা, জানালেন মালদিনিচিকিৎসাব্যবস্থাতেও কঠোর অবস্থান নিয়েছেন মরিনিও। বাইরে গিয়ে চিকিৎসা নেওয়ার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ক্লাবের চিকিৎসকদের তত্ত্বাবধানেই সম্পন্ন হবে পুনর্বাসনের পুরো প্রক্রিয়া।
রিয়ালের অনুশীলনে মরিনিওমরিনিওর এই কড়াকড়িকে খেলোয়াড়েরা এখন পর্যন্ত কোনো অভিযোগ ছাড়াই মেনে নিয়েছেন বলে জানিয়েছে এএস। দলের মধ্যে ঐক্য ফিরিয়ে আনার এই চেষ্টা খেলোয়াড়দের পছন্দই হয়েছে। রিয়ালের এক অভ্যন্তরীণ সূত্রকে উদ্ধৃত করে এএস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ‘ক্লাবের এখনকার পরিবেশ সত্যিই খুব, খুব ভালো।’
তবে শেষ পর্যন্ত রিয়ালের তারকা খেলোয়াড়েরা মরিনিওর সঙ্গে কতটা মানিয়ে নিতে পারবেন, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।
সালাহর বিরুদ্ধে মিসরে মামলা, আদালতে হাজির হওয়ার নির্দেশ