এ কী বোল্ড লুকে ধরা দিলেন মিম! স্প্যাগেটি স্ট্র্যাপের স্লিপ ড্রেসে ছড়ালেন ভরপুর আবেদন
· Prothom Alo

নেভি ব্লু স্যাটিনের স্লিপ ড্রেসে গ্ল্যামার ও আবেদনের দারুণ সমন্বয় দেখা গেল রফিকুল ইসলামের ক্যামেরার ফ্রেমে অভিনেত্রী বিদ্যা সিনহা মিমের নতুন লুকে। বোল্ড লুকে একেবারে চমকে দিয়েছেন তিনি।
রফিকুল ইসলামের (র্যাফক্লিক) ক্যামেরায় এবার বোল্ড লুকে ধরা দিলেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা মিম। নেভি ব্লু স্যাটিনের স্লিপ ড্রেসে গ্ল্যামার ও আবেদনের দারুণ সমন্বয় দেখা গেল তাঁর লুকে।
Visit rouesnews.click for more information.
নেভি ব্লু স্যাটিনের স্লিপ ড্রেসের বোল্ড লুকে বিদ্যা সিনহা মিমপেছনের ক্রিসক্রস স্ট্র্যাপও নজর কেড়েছেস্প্যাগেটি স্ট্র্যাপের ড্রেসটির সামনে রয়েছে কাউল নেকলাইন। পেছনের ক্রিসক্রস স্ট্র্যাপও নজর কেড়েছে।
থাই-স্লিট যোগ করেছে আরও সাহসী মাত্রাপায়ে আছে কালো পয়েন্টেড-টো স্টিলেটোব্যাকলেস নকশার সঙ্গে থাই-স্লিট যোগ করেছে আরও সাহসী মাত্রা। পোশাকের সঙ্গে মিমের পায়ে আছে কালো পয়েন্টেড-টো স্টিলেটো।
তবে পোশাকের পাশাপাশি আলাদাভাবে নজর কেড়েছে তাঁর গয়না। নেভি ব্লু পোশাকের সঙ্গে মিম বেছে নিয়েছেন সোনালি টোনের অলংকার। গলায় মিনিমাল লেয়ারড চেইন, কানে হার্ট-শেপের সোনালি দুল।
পোশাকের পাশাপাশি আলাদাভাবে নজর কেড়েছে তাঁর গয়নাহাতে ফুল ও তারার নকশার স্টেটমেন্ট ব্রেসলেটের সঙ্গে ছিল একাধিক আংটি। নেভি ব্লু পোশাকের সঙ্গে সোনালি গয়নার উজ্জ্বলতা তৈরি করেছে দারুণ কনট্রাস্ট।
মিমের সাজে গ্ল্যাম মেকআপের ছোঁয়া। গালে গোলাপি ব্লাশ, নিখুঁত আইলাইনার, ঘন পাপড়িতে মাসকারা আর গোলাপি লিপস্টিক—সব মিলিয়ে মেকআপে এসেছে আকর্ষণীয় আবহ।
সাজে গ্ল্যাম মেকআপের ছোঁয়াচুলে দেখা যাচ্ছে বড় ঢেউ খেলানো ভলিউমচুলে দেখা যাচ্ছে বড় ঢেউ খেলানো ভলিউম। সাইড-সুইপড স্টাইল চেহারায় যোগ করেছে আরও গ্ল্যামার। সব মিলিয়ে মিমের এই ফটোশুটের লুক মনে করিয়ে দিয়েছে ওল্ড হলিউডের গ্ল্যামারকে—তবে সমকালীন ফ্যাশনের ছোঁয়ায় আরও আধুনিক ও সাহসী।
ছবি: বিদ্যা সিনহা মিমের ইন্সটাগ্রাম
ফটোগ্রাফি: রফিকুল ইসলাম