শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে হাড়ের সংযোগ বিচ্ছিন্ন, ভারতের বিপক্ষে খেলা নিয়ে শঙ্কা
· Prothom Alo

ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়া নতুন কিছু নয়। কিন্তু শুটিংয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পাওয়ার ঘটনাটা একটু অন্য রকমই! নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র এমনই এক অদ্ভুত দুর্ঘটনার শিকার হয়েছেন।
Visit extonnews.click for more information.
অকল্যান্ডে প্রচারণামূলক শুটিংয়ে ডাইভ দিয়ে ক্যাচ ধরতে গিয়ে চোট পেয়েছেন রবীন্দ্র। ক্যাচ ধরতে গিয়ে নিরাপত্তার জন্য রাখা ম্যাটের ওপর অস্বাভাবিকভাবে পড়ে যান। তাতেই ডান কাঁধে হাড়ের সংযোগ বিচ্ছিন্ন হয়েছে রবীন্দ্রর।
এই চোট কাটিয়ে রবীন্দ্র কবে মাঠে ফিরতে পারবেন, সেটি এখনই বলা যাচ্ছে না। গতকাল যদিও প্রাথমিক পরীক্ষায় বড় কোনো সমস্যা ধরা পড়েনি। পুনর্বাসনের প্রথম কয়েক সপ্তাহে রবীন্দ্রর অগ্রগতি দেখার পর কবে মাঠে ফিরতে পারবেন, সেটা জানা যাবে।
নিউজিল্যান্ডের অন্যতম সেরা ক্রিকেটার এখন রাচিন রবীন্দ্ররবীন্দ্রর চোটে এখন সবচেয়ে বড় প্রশ্ন, ভারতের বিপক্ষে সিরিজে কি তাকে দেখা যাবে? ২২ অক্টোবর ঘরের মাঠে ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করবে নিউজিল্যান্ড। এই সিরিজের দল আগামী সপ্তাহে ঘোষণা করার কথা।
নিউজিল্যান্ডের পারফরম্যান্স ম্যানেজার মাইক স্যান্ডল বলেছেন, ‘ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। আমরা হতাশ। এখন আমাদের মূল লক্ষ্য, সে যেন ভালোভাবে সেরে ওঠে এবং যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে পারে।’
হেডের সেঞ্চুরি মানেই অস্ট্রেলিয়ার জয়শুটিংয়ের নিরাপত্তা নিয়েও কথা বলেন ম্যানেজার মাইক স্যান্ডল, ‘আমাদের খেলোয়াড়দের নিয়ে সব বাণিজ্যিক শুটিংয়ের কার্যক্রমই সংশ্লিষ্ট সবার সম্মতিতে আগে থেকে ঠিক করা হয়। এ ক্ষেত্রেও যথাযথ নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছিল। এটি কিছুটা অপ্রত্যাশিত একটি দুর্ঘটনা ছিল। ভবিষ্যতে এ ধরনের আয়োজনের ক্ষেত্রে আমাদের প্রক্রিয়াগুলো আমরা আরও পর্যালোচনা করব।’
রবীন্দ্রকে দ্রুত ফেরানোর ঝুঁকিও নিতে চান না কোচ রব ওয়াল্টার। আগামী ছয় মাসে টেস্টে ব্যস্ত সূচি রয়েছে নিউজিল্যান্ডের। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত রবীন্দ্রকে মাঠে ফেরাতে চান না তিনি।
নিউজিল্যান্ড কোচ বলেন, ‘আগামী ছয় মাসে আমাদের টেস্ট ক্রিকেটের ব্যস্ত সূচি আছে। তাই প্রয়োজনের আগে রবীন্দ্রকে দ্রুত মাঠে ফেরানোর কোনো তাড়া নেই। আশা করছি, শিগগিরই ওকে আবার দলে স্বাগত জানাতে পারব।’
ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ১ নভেম্বর। এরপর দুই দল খেলবে পাঁচটি ওয়ানডে ও দুটি টেস্ট। নভেম্বরেই হবে ওয়ানডে ও টেস্ট সিরিজ।
বেটিং তদন্তে ফোন জব্দ, রিজওয়ান গেলেন আইসিসিতে—পাকিস্তান ক্রিকেটে হচ্ছেটা কী