‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রীর বিয়ের গুঞ্জন

· Prothom Alo

কমেডিয়ান ও ইউটিউবার সময় রায়না ও ‘টুয়েলভথ ফেল’ অভিনেত্রী মেধা শঙ্করকে নিয়ে কিছুদিন ধরেই প্রেমের গুঞ্জন। এবার সেই গুঞ্জন গড়িয়েছে বিয়ে পর্যন্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো একাধিক পোস্টের দাবি, চলতি বছরের ডিসেম্বরে বিয়ের পরিকল্পনা করছেন সময় ও মেধা। আবার নতুন আরেকটি পোস্টে দাবি করা হয়েছে, সেই বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে; প্রায় দুই মাস আগে, জুলাইয়ে।
তবে এসব দাবির কোনোটিই সময় বা মেধা নিজেরা নিশ্চিত করেননি।

সময় রায়নার অনুষ্ঠান ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এ মেধা শঙ্করের উপস্থিতির পর থেকেই তাঁদের সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। অনুষ্ঠানে দুজনের কথাবার্তা ও রসায়ন নজর কাড়ে দর্শকদের। এরপর বিভিন্ন অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে কাছাকাছি সময়ে একই ধরনের পোস্ট দেওয়া; এসব ঘিরে তাঁদের প্রেমের গুঞ্জন আরও জোরালো হয়।

Visit sweetbonanza-app.com for more information.

মেধা শঙ্কর। ইনস্টাগ্রাম থেকে

গত আগস্টে ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’-এর একটি পর্বে মেধা শঙ্কর, বরুণ ধাওয়ান, শ্যারন ভার্মা ও নিশান্ত তানওয়ার উপস্থিত ছিলেন। সেখানে এক দর্শক সময়কে প্রশ্ন করেন, উপস্থিত প্যানেলিস্টদের মধ্যে কার সঙ্গে তিনি সবচেয়ে বেশি ঘনিষ্ঠ। জবাবে সময় বলেন, ‘মেধা শঙ্কর আমার খুব কাছের।’

এর পর থেকেই দুজনের সম্পর্ক নিয়ে আলোচনা আরও বাড়ে।
তবে সময়কে সম্প্রতি শ্যারন ভার্মার সঙ্গেও প্রেমের গুঞ্জনে জড়ানো হয়েছিল। সেপ্টেম্বরে ইনস্টাগ্রাম স্টোরিতে সেই গুঞ্জন উড়িয়ে দিয়ে সময় লিখেছিলেন, ‘না ভাই, ইন্টারনেটই এসব বানাচ্ছে।’ মেধার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে অবশ্য তিনি প্রকাশ্যে এমন কোনো মন্তব্য করেননি।

সময় রায়না। ইনস্টাগ্রাম থেকে

ডিসেম্বরে বিয়ের গুঞ্জন
সম্প্রতি রেডিটে প্রকাশিত একটি পোস্টে দাবি করা হয়, সময় ও মেধা আগামী ডিসেম্বরে বিয়ে করতে যাচ্ছেন। পোস্টদাতার দাবি, তিনি সময়ের পরিবারের ঘনিষ্ঠ এবং তাঁর মায়ের সঙ্গে কথা বলেই বিয়ের খবরটি জানতে পেরেছেন। পোস্টে আরও দাবি করা হয়, সময় ও মেধা বর্তমানে সুইজারল্যান্ডে ছুটি কাটাচ্ছেন এবং দেশে ফিরে বিয়ের প্রস্তুতি শুরু করবেন।

পরে সেই পোস্ট মুছে ফেলা হলেও এর স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এর মধ্যেই আরেকটি রেডিট পোস্টে আরও চমকপ্রদ দাবি করা হয়। সেখানে বলা হয়েছে, ডিসেম্বরে নয়, সময় ও মেধার বিয়ে নাকি এরই মধ্যে হয়ে গেছে। পোস্টদাতার দাবি, প্রায় দুই মাস আগে মুম্বাইয়ের বান্দ্রায় ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে গোপনে বিয়ে করেছেন তাঁরা। মেধার এক ঘনিষ্ঠ বন্ধুর কাছ থেকে তিনি এ তথ্য পেয়েছেন বলেও দাবি করা হয়। তবে এ দাবির পক্ষেও কোনো নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশ্যে আসেনি।

‘টুয়েলভথ ফেল’–এর শ্রদ্ধা চরিত্রটি মুগ্ধতা ছড়ানোর নেপথ্যে যে কারণ

সম্পর্কের গুঞ্জন, কিন্তু নিশ্চিত নয় কিছুই
সময় ও মেধাকে নিয়ে প্রেমের গুঞ্জনের পেছনে রয়েছে তাঁদের একসঙ্গে সময় কাটানোর কিছু ছবি-ভিডিও, সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট এবং বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি। সম্প্রতি একটি ভিডিওতে তাঁদের ভিড়ের মধ্যে পাশাপাশি হাঁটতে দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের কেউ কেউ দাবি করেন, ক্যামেরার উপস্থিতি টের পেয়ে তাঁরা আলাদা পথে চলে যান।

সময় ও মেধার একই সময়ে ছুটিতে যাওয়ার পোস্টও নজর এড়ায়নি ভক্তদের। এরপরই সুইজারল্যান্ডে তাঁদের একসঙ্গে থাকার দাবি ছড়িয়ে পড়ে। তবে যে ছবিকে প্রমাণ হিসেবে দেখানো হচ্ছে, তাতে শুধু একজন পুরুষ ও একজন নারীর পেছনের অংশ দেখা যায়। ছবির ওই দুজন সময় ও মেধাই কি না, তা নিশ্চিত করার কোনো উপায় নেই।

বলিউড বাবল অবলম্বনে

Read full story at source