মিরপুর টেস্টে টিকিট ছাড়াই খেলা দেখা যাবে

· Prothom Alo

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। বর্তমানে বিসিবি একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছে তারা।

Visit esporist.com for more information.

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ দুই ম্যাচের এ টেস্ট সিরিজের প্রথমটি ২৮ অক্টোবর শুরু হবে মিরপুরে। ৫ নভেম্বর থেকে সিলেটে দ্বিতীয় টেস্ট।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশ দলে কে আছেন, কে নেই

এরই মধ্যে সিরিজের প্রথম টেস্ট দেখতে দর্শকদের জন্য বিনা মূল্যে গ্যালারিতে প্রবেশের সুযোগ রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মিরপুরে ম্যাচের পাঁচ দিন, অর্থাৎ ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত উত্তর ও দক্ষিণ গ্যালারিতে বিনা মূল্যে খেলা দেখতে পারবেন দর্শকেরা।

তবে এ সুবিধা প্রযোজ্য হবে না স্টেডিয়ামের গ্র্যান্ড স্ট্যান্ড, শহীদ জুয়েল স্ট্যান্ড, শহীদ মোস্তাক স্ট্যান্ড এবং অন্যান্য ভিআইপি ও আতিথেয়তা এলাকায়।

Read full story at source