নিজেকে ক্ষমতায় রাখতে ভয়ংকর ‘খেলায়’ মেতেছেন নেতানিয়াহু

· Prothom Alo

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দেশটির গত ২৭ অক্টোবরের নির্বাচনের পর থেকে বিরোধীদের বিরুদ্ধে একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনের ফলাফলের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। বর্তমানে তিনি তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

Visit hilogame.news for more information.

দীর্ঘদিন ধরে ইসরায়েলের নেতৃত্ব দেওয়া নেতানিয়াহু সম্ভবত ক্ষমতা ছাড়তে চলেছেন। তবে সেটি নির্ভর করছে গাদি আইজেনকটের নেতৃত্বাধীন বিরোধীরা সরকার গঠন করতে পারেন কি না, সেটার ওপর।

সরকার গঠনের জন্য বিরোধীদের ইসরায়েলে বসবাসকারী আরব নাগরিকদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন নিতে হতে পারে। এ কারণে আরব দলগুলোর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন নেতানিয়াহু। নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

নেতানিয়াহুর তৈরি করা রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানের সঙ্গে নতুন করে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাধানোর চেষ্টা করেছেন।

নেতানিয়াহুর তৈরি করা রাজনৈতিক পরিবেশে উগ্র ডানপন্থী বিক্ষোভকারীরা গৃহযুদ্ধের হুমকি দিচ্ছেন। সমালোচকদের কেউ কেউ অভিযোগ করেছেন, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানের সঙ্গে নতুন করে ইচ্ছাকৃতভাবে যুদ্ধ বাধানোর চেষ্টা করেছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (বাঁয়ে) ও বিরোধী শিবিরের নেতা গাদি আইজেনকট

এদিকে নেতানিয়াহুর ঘনিষ্ঠ সহযোগী ডেভিড জিনির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র গোয়েন্দা সংস্থা শিন বেত পাঁচজন আরব আইনপ্রণেতার ফোনে আড়ি পাতার অনুমতি চেয়েছিল বলে খবর প্রকাশিত হয়েছে। বিদেশি হস্তক্ষেপের সন্দেহে তাঁদের ফোনে আড়ি পাততে চেয়েছিল সংস্থাটি। নির্বাচনের দিন ইসরায়েলের আরব বংশোদ্ভূত কয়েকজন রাজনীতিককে গ্রেপ্তারের অনুমতিও চেয়েছিল তারা। তবে অ্যাটর্নি জেনারেল এসব অনুরোধ নাকচ করে দেন।

—আহরন ব্রেগম্যান, বিশ্লেষক, কিংস কলেজ, লন্ডননেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন। নির্বাচনে হেরে যাওয়া তাঁর কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তাঁর দুর্নীতির বিচার চলছে, যার পরিণতিতে তাঁকে কারাগারেও যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তাঁর সুরক্ষাকবচ হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।

বিরোধী শিবিরের অন্যতম নেতা ইয়ার লাপিদ, আরবদের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক জোট জয়েন্ট লিস্টের প্রধান ইউসেফ জাবারিনসহ অন্য নেতারা এসব পদক্ষেপকে ‘অভ্যুত্থানের চেষ্টা’ বলে মন্তব্য করেছেন। এদিকে নির্বাচনের আগে ভোট কেনাবেচার অভিযোগ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই সাজানো হয়েছিল কি না, তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা তদন্ত করছেন।

বিশ্লেষক ও ইসরায়েলের কয়েকজন রাজনীতিকের মতে, নেতানিয়াহুর এসব পদক্ষেপের মূল লক্ষ্য হলো ক্ষমতায় টিকে থাকা। তা সম্ভব না হলে এমন সরকার গঠন করা, যে সরকার তাঁর ও তাঁর মিত্রদের সমর্থনের ওপর নির্ভরশীল থাকবে।

বড় ঝুঁকির মুখে নেতানিয়াহু

নেতানিয়াহুর রাজনৈতিক উত্তরাধিকার, এমনকি তাঁর ব্যক্তিস্বাধীনতাও এখন নানা হুমকির মুখে। প্রধানমন্ত্রী হিসেবে এত দিন যে প্রভাব তিনি ভোগ করেছেন, তা না থাকলে এসব হুমকির পরিণতি সুদূরপ্রসারী হতে পারে।

২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখে রয়েছেন নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া তাঁর বিচারকাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বারবার পিছিয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

হামাসের নেতৃত্বে ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার আগে নেতানিয়াহু ও তাঁর সরকারের ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি উঠেছিল। গাজায় ইসরায়েলের গোষ্ঠী নিধনমূলক (জেনোসাইডাল) যুদ্ধ শুরুর পর থেকেই এ দাবি জানানো হচ্ছে।

সম্প্রতি প্রকাশিত কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য হামলার বিষয়ে মিসর ও সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জ্যেষ্ঠ কর্মকর্তারা নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে সতর্ক করেছিলেন। এসব প্রতিবেদন প্রকাশের পর তদন্ত কমিশন গঠনের দাবি আরও জোরালো হয়েছে। গত সপ্তাহে পার্লামেন্টের নতুন অধিবেশনের আইন প্রণয়নের তালিকাতেও বিষয়টি গুরুত্ব পেয়েছে।

ইসরায়েলের নতুন পার্লামেন্টের প্রথম অধিবেশনে বেনিয়ামিন নেতানিয়াহুসহ আইনপ্রণেতারা। ১০ নভেম্বর ২০২৬

একইভাবে গাজা যুদ্ধ এবং সরকারের ওপর বিচার বিভাগের নজরদারি দুর্বল করতে নেতানিয়াহুর নেওয়া পদক্ষেপ থেকে তৈরি সাংবিধানিক সংকট তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ থেকে মনোযোগ সরিয়ে রাখতে সহায়তা করেছে।

২০১৯ সাল থেকে তিনটি পৃথক মামলায় ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগের মুখে রয়েছেন নেতানিয়াহু। ২০২০ সালের মে মাসে শুরু হওয়া তাঁর বিচারকাজ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের কারণে বারবার পিছিয়েছে। দোষী সাব্যস্ত হলে তাঁর সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে।

— ওফের কাসিফ, সংসদ সদস্য, হাদাশ পার্টিআইজেনকটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বৃদ্ধি পাবে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি সত্যিই যেকোনো কিছুর কথা বলছি। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না।

লন্ডনের কিংস কলেজের ইসরায়েলি বিশ্লেষক আহরন ব্রেগম্যান বলেন, ‘নেতানিয়াহু এখন আহত পশুর মতো আচরণ করছেন। নির্বাচনে হেরে যাওয়া তাঁর কাছে শুধু রাজনৈতিক বিষয় নয়, ব্যক্তিগত বিষয়ও। বিশেষ করে তাঁর দুর্নীতির বিচার চলছে, যার পরিণতিতে তাঁকে কারাগারেও যেতে হতে পারে। প্রধানমন্ত্রিত্ব হারানো মানে তাঁর সুরক্ষাকবচ হারানো। তাই নেতানিয়াহুর কাছে কোনো কিছুই এখন অসম্ভব নয়।’

সহিংসতার আশঙ্কা

ইসরায়েলে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বৃদ্ধি পেয়েছে। নির্বাচনের পরের কয়েক দিনে ডানপন্থী বিক্ষোভকারীরা বিরোধী নেতা গাদি আইজেনকটের বাড়ির সামনে জড়ো হন। আরব দলগুলোর সঙ্গে সরকার গঠন না করতে তাঁকে সতর্ক করেন তাঁরা। আইজেনকটকে ‘বিশ্বাসঘাতক’ বলেও স্লোগান দেন বিক্ষোভকারীরা।

এদিকে প্রকাশ্যে আসা এক চিঠিতে হাইফার ইহুদি ধর্মীয় আদালতের সাবেক প্রধান রাব্বি গেদালিয়া অ্যাক্সেলরড ‘দিন রোদেফ’ বা ‘ধাওয়া করার আইন’ নামের একটি ধর্মীয় বিধানের উল্লেখ করেছেন। ১৯৯৫ সালে ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী ইৎজাক রবিনকে হত্যার পক্ষে যুক্তি হিসেবে একই বিধান ব্যবহার করেছিলেন ঘাতক ইয়িগাল আমির। ফিলিস্তিনিদের সঙ্গে অসলো শান্তিচুক্তির বিরোধিতা করে তিনি রবিনকে হত্যা করেন। ফলে অ্যাক্সেলরডের চিঠিতে ওই বিধানের উল্লেখকে রাজনৈতিক সহিংসতার আশঙ্কা বাড়িয়ে দেওয়ার মতো ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

বামপন্থী হাদাশ পার্টির সংসদ সদস্য ওফের কাসিফ বলেন, ‘আইজেনকটের সরকার গঠনে যত দেরি হবে, রাজনৈতিক সহিংসতার ঝুঁকি তত বৃদ্ধি পাবে। ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু যেকোনো কিছু করতে প্রস্তুত। আমি সত্যিই যেকোনো কিছুর কথা বলছি। ডানপন্থীদের মধ্যে গৃহযুদ্ধের কথা বলা হচ্ছে। আমি সেই আশঙ্কা উড়িয়ে দিতে পারছি না। নেতানিয়াহু তাঁকে ঘিরে একধরনের ব্যক্তিপূজার সংস্কৃতি গড়ে তুলেছেন। তাঁর প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে এই গোষ্ঠী সহজেই অস্ত্র হাতে তুলে নিতে পারে।’

নির্বাচনের বৈধতা ক্ষুণ্ন করার কথিত চেষ্টার জন্য নেতানিয়াহু তাৎক্ষণিকভাবে কোনো আইনি পরিণতির মুখে পড়বেন কি না, তা এখনো স্পষ্ট নয়।

নির্বাচনের আগের রাতে পুলিশকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে নেতানিয়াহুর সহযোগীদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত হতে পারে। আর শিন বেতের প্রধান জিনি গণতান্ত্রিক প্রক্রিয়া বানচালের চেষ্টায় অংশ নিয়ে থাকলে তাঁর সংস্থার স্বাধীনতা এবং নিজের পদ—দুটিই বড় ধরনের ঝুঁকিতে পড়তে পারে।

যুক্তরাজ্যভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান চ্যাথাম হাউসের জ্যেষ্ঠ পরামর্শক ফেলো ইয়োসি মেকেলবার্গ বলেন, ‘নেতানিয়াহু নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে লড়ছেন। এ জন্য তাঁর আশপাশের সহযোগীরা বিপদে পড়লেও তিনি পরোয়া করেন না। তবে এবার তিনি সফল না-ও হতে পারেন। সহযোগীদের পরিণতি কিংবা নিজের রাজনৈতিক উত্তরাধিকার—কোনো কিছু নিয়েই তাঁর মাথাব্যথা নেই। তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ক্ষমতায় টিকে থাকা। প্রতিটি দিন ক্ষমতায় থাকার জন্য লড়াই করা এবং যেকোনো মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখা।’

Read full story at source